ফ্রেঞ্চ সুপার কাপে ফের শিরোপার হ্যাটট্রিক পিএসজির

প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) জন্য জয়টি কঠিনই ছিল। বহুচেষ্টা করেও খেলার মূল সময়ে গোল করতে পারেনি ক্লাবটি। অবশেষে অতিরিক্ত সময়ের গোলে পিএসজিকে কষ্টার্জিত উপহার দিয়েছেন উসমানে ডেম্বেলে। এএস মোনাকোকে ১-০ গোলে হারিয়ে টানা তৃতীয়বার ফ্রেঞ্চ সুপার কাপের শিরোপা জিতেছে পিএসজি। এ নিয়ে টুর্নামেন্টে সর্বোচ্চ ১৩বার শিরোপা জিতলো লিগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়নরা।

ফরাসি লিগ ওয়ানে গত মৌসুমের রানার্সআপ মোনাকোকে হারিয়ে সর্বশেষ ১২ বছরে ১১তম বারের মতো ফ্রেঞ্চ সুপার কাপের চ্যাম্পিয়ন হলো পিএসজি।

রোববার ২০২২ সালে কাতার বিশ্বকাপের জন্য ৯৭৪টি রিসাইকেল করা জাহাজ কন্টেইনার দ্বারা নির্মিত অস্থায়ী ভেন্যু স্টেডিয়াম ৯৭৪ এ ম্যাচটি অনুষ্ঠিত হয়। এই ম্যাচে গোলের জন্য ২৭টি সুযোগ তৈরি করে পিএসজি। এর মধ্যে লক্ষ্যে শট ছিল ৯টি। তবে গোল হয়নি একটিতেও।

খেলার মূল সময়ে গোল না হওয়ায় দর্শকটা অপেক্ষা করছিলেন পেনাল্টি শ্যুটআউটের। তবে পিএসজিকে ঝুঁকি নিতে দেননি ডেম্বেলে। ৯২ মিনিটে ম্যাচের ভাগ্যনির্ধারণী গোলটি করেন তিনি। গোলমুখের সামনে ফরাসি তারকাকে পাস দেন ফ্যাবিয়ান রুইজ। এতে স্কোরশিটে না লেখাতে খুব বেশি কষ্ট করতে হয়নি ডেম্বেলের।

গত মাসে ফরাসি লিগ ওয়ানে মোনাকোর বিপক্ষে ম্যাচেও জোড়া গোল করেছিলেন ডেম্বেলে। ওই ম্যাচে মোনাকোকে ৪-২ গোলে হারিয়েছিল ছিল পিএসজি।

রোববার প্রথমার্ধে বেশ কিছু সুযোগ তৈরি করে পিএসজি। তবে অচলাস্থা ভাঙতে পারেনি। গোলশূন্য সমতায় থেকেই বিররতি যায় দুদল। ২০১০ সালের এই প্রথম ফ্রেঞ্চ সুপার লিগের প্রথমার্ধে গোল হয়নি।

ফ্রেঞ্চ সুপার লিগের চারবারের চ্যাম্পিয়ন মোনাকো সর্বশেষ শিরোপা জিতেছিল ২০০০ সালে। এরপর ২০১৭ ও ২০১৮ সালে ফাইনালে উঠলেও দুবারই হেরেছে পিএসজির কাছে।

  • Related Posts

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল…

    Continue reading
    ইরান বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক: ট্রাম্প

    ইরানকে বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক হিসেবে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে দেশটিকে ‘ব্যর্থ রাষ্ট্র’ হিসেবে আখ্যায়িত করে দেশটির নেতৃত্বের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনেছেন…

    Continue reading

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    ইরান বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক: ট্রাম্প

    ইরান বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক: ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারির পদত্যাগ

    যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারির পদত্যাগ

    জামালপুরে বাস উল্টে ইজিবাইকে চাপা: নিহত বেড়ে ৪

    জামালপুরে বাস উল্টে ইজিবাইকে চাপা: নিহত বেড়ে ৪

    রাফিনহা-ইয়ামালের জোড়া গোলে রায়োকে হারিয়ে বার্সার টানা তৃতীয় জয়

    রাফিনহা-ইয়ামালের জোড়া গোলে রায়োকে হারিয়ে বার্সার টানা তৃতীয় জয়

    ‘দেশু ৭’-এর টিজারে ব্যক্তিগত জীবনের ইঙ্গিত দিলেন দেব-শুভশ্রী?

    ‘দেশু ৭’-এর টিজারে ব্যক্তিগত জীবনের ইঙ্গিত দিলেন দেব-শুভশ্রী?

    বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র

    বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র

    শাহজালালে সড়ক দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

    শাহজালালে সড়ক দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি

    আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী

    আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী