ফ্রান্সে বাংলাদেশিদের জন্য ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা

ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর তুলুজে প্রবাসী বাংলাদেশিদের জন্য ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা প্রদান করেছে প্যারিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। শনি ও রোববার দুই দিনব্যাপী এ ক্যাম্পে দুই শতাধিক প্রবাসী নানা সেবা গ্রহণ করেন।

স্থানীয় সংগঠন তুলুজ বাংলাদেশি অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এ সেবার উদ্বোধন করেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ওসমান হোসেন মনির এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাহেদ হোসেন নান্নু।

ক্যাম্পে পাসপোর্ট নবায়ন, জন্মনিবন্ধন, প্রবাসী কল্যাণ বোর্ডের সদস্যপদ নিবন্ধন, আইনি পরামর্শ ও বিনামূল্যে চিকিৎসাসহ বিভিন্ন সেবা দেওয়া হয়। দূতাবাসের প্রধান সচিব ওয়ালিদ বিন কাশেম ও দ্বিতীয় সচিব শাকিল আহমদ প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

রাষ্ট্রদূত খন্দকার তালহা প্রবাসীদের সঙ্গে মতবিনিময়ে বলেন, ‘প্রবাসীদের পাশে থাকাই দূতাবাসের প্রধান দায়িত্ব। মোবাইল কনস্যুলার ক্যাম্প এ সহায়তারই অংশ।’

প্রবাসীরা বছরে অন্তত চারবার তুলুজে এমন সেবা কার্যক্রমের দাবি জানান। আয়োজনে বিএনপি নেতা এম এ তাহের, সিনিয়র সাংবাদিক নুরুল ওয়াহিদসহ স্থানীয় বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

  • Related Posts

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    জান্নাতের বায়বীয় টিকিট বিক্রেতারা জুলাই সনদ ও গণভোটের রায় নিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কেউ এসব অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। বর্তমান সরকার জুলাই সনদের…

    Continue reading
    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। রাশিয়ায় পৌঁছে স্থানীয় সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি। আরাঘচির টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা…

    Continue reading

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ