ফ্রান্সে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতের ‘রহস্যজনক’ মৃত্যু

ফ্রান্সে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত এনকোসিনাথি ইমানুয়েল নাথি মথেথওয়ার (৫৭) রহস্যজনক মৃত্যু হয়েছে। দেশটির রাজধানী প্যারিসের পশ্চিমাঞ্চলে অবস্থিত হায়াত রিজেন্সি হোটেলের নিচতলায় তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে।

ফরাসি প্রসিকিউটর দপ্তর থেকে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়েছে।

প্রসিকিউটরের দপ্তরের তথ্য অনুযায়ী, রাষ্ট্রদূতের স্ত্রী গতকাল সোমবার সন্ধ্যায় উদ্বেগজনক একটি টেক্সট মেসেজ পান। এরপর তাকে নিখোঁজ হিসেবে রিপোর্ট করেছিলেন। জানা গেছে, তিনি রিজেন্সি হোটেলের ২২তম তলায় একটি কক্ষ ভাড়া নিয়েছিলেন। ওই রুমের একটি নিরাপত্তাবেষ্টিত জানালা জোর করে খোলা হয়েছিল। এ ঘটনার তদন্ত চলছে।

ফরাসি গণমাধ্যম লে প্যারিজিয়েন জানিয়েছে, মথেথওয়া আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে, তবে কী কারণে তিনি আত্মহত্যা করছেন এ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি।

দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে রাষ্ট্রদূতের মৃত্যু নিশ্চিত করে জানিয়েছে, রাষ্ট্রদূত মথেথওয়া ছিলেন জাতির একজন বিশিষ্ট সেবক, যিনি গুরুত্বপূর্ণ মন্ত্রিসভা দায়িত্বে থেকে দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। তার মৃত্যু আমাদের জন্য জাতীয় ক্ষতি।

রাষ্ট্রদূত হওয়ার আগে মথেথওয়া ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংস্কৃতি মন্ত্রী এবং ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত সংস্কৃতি ও ক্রীড়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর