ফ্রাঙ্কফুর্ট কংগ্রেস সেন্টারে শুরু হলো বিশ্বের সবচেয়ে বড় বইমেলা

জার্মানির ফ্রাঙ্কফুর্ট কংগ্রেস সেন্টারে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় বইমেলা। বুধবার (১৫ অক্টোবর) শুরু হওয়া এ বইমেলা চলবে রোববার (১৯ অক্টোবর) পর্যন্ত।আয়োজকরা জানিয়েছেন বাংলাদেশসহ বিশ্বের চার হাজারেরও বেশি প্রকাশনা প্রতিষ্ঠান ও এক হাজারেরও বেশি লেখক এবারের বইমেলায় অংশ নিয়েছে। আর দর্শক সংখ্যা দুই লাখেরও বেশি ছাড়িয়ে যাবে।

বইমেলার আয়োজকরা আরও জানিয়েছেন ফ্রাঙ্কফুর্ট বইমেলার সূচনা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৯ সালে। তখন থেকে প্রতিবছর অক্টোবর মাসে এ মেলা বিশ্বের সব থেকে বড় প্রকাশনা ব্যবসা ও প্রচারের কেন্দ্রে পরিণত হয়েছে।  

 এ বছরের মূল প্রতিপাদ্য ‘কল্পনার মোহময় ঘ্রাণে ভরে উঠেছে বাতাস ’ধারণার মধ্য দিয়ে আয়োজকরা সৃজনশীল সাহিত্য, ফ্যান্টাসি, সায়েন্স ফিকশন ও তরুণ লেখকদের কল্পনার জগতকে গুরুত্ব দিচ্ছেন।  

এ ছাড়া গেস্ট অব অনার দেশ হিসেবে অংশ নিয়েছে এশিয়ার দেশ ফিলিপাইন।  

মেলায় দেশটি তার ভাষা, সাহিত্য ও আদিবাসী সংস্কৃতিকে তুলে ধরছে নানা কর্মসূচির মাধ্যমে।

বইমেলা সূত্র জানা গেছে, এবার ফ্রাঙ্কফুর্ট মেলায় রয়েছে প্রায় চার হাজারটি স্টল, যেখানে প্রকাশক, বই বিক্রেতা, গ্রাফিক নভেল নির্মাতা ও শিশু সাহিত্য প্রকাশকরা তাদের নতুন বই প্রদর্শন করছেন।  
মেলা আয়োজকদের হিসেবে পাঁচ দিনের এ উৎসবে দুই লাখের বেশি দর্শক উপস্থিত হবেন।  

প্রথম তিন দিন (১৫-১৭ অক্টোবর) শুধুমাত্র প্রকাশনা ও পেশাজীবীদের জন্য উন্মুক্ত থাকলেও শুক্রবার থেকে সাধারণ পাঠকরাও মেলার মূল অংশে প্রবেশাধিকার পাবেন। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত মেলা চলবে।

আয়োজকরা জানিয়েছেন বই কেবল কাগজে ছাপা অক্ষর নয়, এটি সংস্কৃতি, কল্পনা ও সংলাপের সেতুবন্ধন। এই দর্শন থেকেই এবারের ফ্রাঙ্কফুর্ট বইমেলা সাহিত্য ও চিন্তার সীমা অতিক্রম করে মানুষকে কল্পনার ডানায় ভর করে তার মতো উড়তে আহ্বান জানাচ্ছে।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স