ফেসবুকে সুখবর দিলেন সালমান খান

ঈদের আগেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সুখবর দিলেন বলিউড মেগাস্টার সালমান খান। জানিয়েছেন, অন্তর্জালে মুক্তি পেয়েছে তার অভিনীত নতুন সিনেমা ‘সিকান্দার’র ট্রেলার।

রোববার (২৩ মার্চ) নিজের ভেরিফাইড ফেসবুকে মুক্তি পাওয়া ‘সিকান্দার’র ট্রেলার শেয়ার করেন বলিউড ভাইজান খ্যাত সালমান।

ক্যাপশনে সালমান হ্যাসট্যাগ ব্যবহার করে লেখেন, ‘সিকান্দার’র ট্রেলার, এখন প্রকাশ্যে।

এ সিনেমার মাধ্যমে প্রথমবার রাশমিকা মান্দানা সঙ্গে জুটি গড়েছেন সালমান। তাই অন্তর্জালে প্রকাশের পরপরই দর্শক আগ্রহে বাজিমাত করেছে ট্রেলারটি ।

রোববার (২৩ মার্চ) নাদিয়াওয়ালা গ্র্যান্ডসন ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় ‘সিকান্দার’ ট্রেলার। মুক্তির মাত্র ১৪ ঘন্টার মধ্যে ৩৫ মিলিয়ন ভিউ ছাড়িয়েছে ট্রেলারটি।

ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি প্রতীক্ষিত এ সিনেমা রোমান্স ও অ্যাকশন নির্ভর। ৩ মিনিট ৩৭ সেকেন্ডের ট্রেলারে ফুটে উঠেছে সিকান্দার চরিত্রে অভিনয় করা সালমানের প্রিয়জন হারানোর বেদনা। সামাজিক নানা সমস্যার কথাও তুলে ধরা হয়েছে সিনেমাটিতে।

ঈদের সিনেমা হওয়ায় আমেজ বাড়াতে আয়োজন রয়েছে জমকালো নাচ গানেরও। আগামী ৩০ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘সিকান্দার’।

প্রসঙ্গত, জীবনের নিরাপত্তার খাতিরে এ সিনেমার প্রচারে শরীরে কোথাও অংশ নিতে পারছেন না বলিউড ভাইজান। তবে ভক্তদের উদ্দেশে সোশ্যাল মিডিয়ায় নিজের ঈদের সিনেমা সম্পর্কে সব রকমের তথ্য দিচ্ছেন বলিউড এ মেগাস্টার।

  • Related Posts

    ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর বা কানাডা নয় ‘বেটার বাংলাদেশ’ গড়তে চাই। শনিবার (১৩ জুন) রাতে কক্সবাজারে স্থানীয় একটি অভিজাত হোটেলে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রী এ জন্য সকলকে…

    Continue reading
    ইরান-যুক্তরাষ্ট্র শান্তি উদ্যোগে ইসরাইল থাকবে না, জানালেন নেতানিয়াহু

    মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিরসনে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে আলোচনা এগিয়ে চললেও সেই প্রক্রিয়ার অংশ হবে না ইসরাইল। সম্ভাব্য সমঝোতা চূড়ান্ত হওয়ার আগে এমন অবস্থান স্পষ্ট করেছেন…

    Continue reading

    ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

    ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

    ইরান-যুক্তরাষ্ট্র শান্তি উদ্যোগে ইসরাইল থাকবে না, জানালেন নেতানিয়াহু

    ইরান-যুক্তরাষ্ট্র শান্তি উদ্যোগে ইসরাইল থাকবে না, জানালেন নেতানিয়াহু

    আগামী সপ্তাহে বৈঠকে বসছেন ট্রাম্প-মোদি

    আগামী সপ্তাহে বৈঠকে বসছেন ট্রাম্প-মোদি

    আজই চুক্তি বললেন ট্রাম্প, ইরান দিলো ভিন্ন বার্তা

    আজই চুক্তি বললেন ট্রাম্প, ইরান দিলো ভিন্ন বার্তা

    কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক ৬ লেনে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর

    কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক ৬ লেনে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর

    অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ

    অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ

    বিশ্বকাপ ফুটবল জিততে পারলো না ব্রাজিল, মরক্কোর সঙ্গে সমতা, পয়েন্ট ভাগাভাগি

    বিশ্বকাপ ফুটবল জিততে পারলো না ব্রাজিল, মরক্কোর সঙ্গে সমতা, পয়েন্ট ভাগাভাগি

    রেকর্ড ভেঙে ইতিহাস, একশ কোটি ডলার আয়ের পথে ‘মাইকেল’

    রেকর্ড ভেঙে ইতিহাস, একশ কোটি ডলার আয়ের পথে ‘মাইকেল’

    আলিয়াকে ঘিরে বিতর্কে মুখ খুললেন শহিদ কাপুর

    আলিয়াকে ঘিরে বিতর্কে মুখ খুললেন শহিদ কাপুর

    জমজমাট আয়োজনে চার্চ ম্যাকডোনাল্ড বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন (সিএমবিবিএ) সিএমবিবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত

    জমজমাট আয়োজনে চার্চ ম্যাকডোনাল্ড বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন (সিএমবিবিএ) সিএমবিবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত