ফের পাকিস্তানের প্রধানমন্ত্রী-সেনাপ্রধানের প্রশংসায় মুখর ট্রাম্প

ফের পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও দেশটির সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরের ভূয়সী প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ দুজনকে তিনি ‘অসাধারণ ব্যক্তি’ বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে ট্রাম্প আশাবাদ ব্যক্ত করেছেন যে, ওয়াশিংটন শিগগিরই পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সংঘাতের সমাধান করতে পারবে।

রোববার (২৬ অক্টোবর) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। মালয়েশিয়ায় স্বাক্ষরিত ওই শান্তিচুক্তিতে তিনিও স্বাক্ষর করেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, এটি দীর্ঘমেয়াদি শান্তি চুক্তি হতে যাচ্ছে। এটি আমার প্রশাসনের নেতৃত্বে মাত্র আট মাসে শেষ হওয়া আটটি যুদ্ধের একটি। আমরা গড়ে প্রতি মাসে একটি করে যুদ্ধের অবসান ঘটিয়েছি।

তিনি আরও বলেন, এখন মাত্র একটি যুদ্ধ বাকি রয়েছে। আমি শুনেছি, পাকিস্তান ও আফগানিস্তান আবারও আলোচনায় বসেছে। তবে খুব দ্রুত আমি এই সংকটেরও সমাধান করে ফেলব। আমি তাদের ব্যাপারে ভালো জানি।

দুই সপ্তাহ আগে পাকিস্তান ও আফগানিস্তানের সেনাবাহিনীর মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনাকে উল্লেখ করে ট্রাম্প বলেন, পাকিস্তানের ফিল্ড মার্শাল অসীম মুনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ- দুজনই অসাধারণ মানুষ। আমি নিশ্চিত, এই সংকটেরও আমরা দ্রুত সমাধান করতে পারবো। এটি কয়েক দিন আগে শুরু হয়েছে, আর আমি মনে করি এটি থামানো সম্ভব।

ট্রাম্প আরও যোগ করেন, আমি এই ধরনের সংকট সমাধানে পারদর্শী। আমার হয়তো এটা করার প্রয়োজন নেই, কিন্তু যদি সময় নিয়ে লাখো মানুষের জীবন বাঁচানো যায়, সেটিই প্রকৃত মহৎ কাজ।

তিনি বলেন, আমার প্রশাসন মাত্র আট মাসে যে আটটি যুদ্ধের অবসান ঘটিয়েছে, ইতিহাসে এমন নজির আর নেই। আমি এমন কোনো রাষ্ট্রপ্রধানের নামও মনে করতে পারি না, যিনি অন্তত একটি যুদ্ধ থামিয়েছেন। তারা শুধু যুদ্ধ শুরু করেন, শেষ করতে পারেন না।

সম্প্রতি ঘোষিত নোবেল শান্তি পুরস্কার থেকে বঞ্চিত হওয়ায় হতাশা প্রকাশ করেছেন ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউজে ফেরার পর থেকেই তিনি দাবি করে আসছেন যে, তার প্রশাসনই বিশ্বের বিভিন্ন অঞ্চলে একের পর এক যুদ্ধের অবসান ঘটিয়ে ইতিহাস গড়েছে।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স