ফের ইনজুরিতে নেইমার, ব্রাজিল দল ঘোষণার আগে বড় ধাক্কা আনচেলত্তির

প্রায় দুই বছর ব্রাজিল জাতীয় দলের বাইরে নেইমার। চোট কাটিয়ে সান্তোসের হয়ে খেলেছেন বেশ কয়েকটি ম্যাচ। আশা করা হচ্ছিল, আগামী সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে তাকে হলুদ জার্সিতে ফের দেখা যাবে।

কিন্তু ভক্ত-সমর্থকদের জন্য দুঃসংবাদ। আবারও ইনজুরিতে পড়েছেন নেইমার। ফলে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে তাকে দেখা যাওয়ার সম্ভাবনা ক্ষীণ।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘জিগ্লোবো’র প্রতিবেদন থেকে জানা গেছে, উরুর চোটে পড়েছেন নেইমার। এখনও অবশ্য ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করেননি। তবে চোটে পড়া নেইমারের সে দলে থাকার সম্ভাবনা নেই বললেই চলে।

চোটে পড়ার আগে খুবই বাজে একটি সপ্তাহ গেছে নেইমারের। ভাস্কোর বিপক্ষে তার দল সান্তোস হেরেছে ৬-০ গোলের বিশাল ব্যবধানে। ওই
হারের পর কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন নেইমার। তার সেই কান্না এখন আরও বাড়বে নিশ্চয়ই।

আবার কবে নেইমার মাঠে নামতে পারবেন, তা এখনও নিশ্চিত নয়। তবে সেপ্টেম্বরে আন্তর্জাতিক ফিফা উইন্ডোতে তাকে যে দেখা যাবে না, সেটি একপ্রকার নিশ্চিত।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের