ফিল্ড মার্শালে পদোন্নতি পেলেন পাকিস্তানের সেনাপ্রধান

ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই এবার পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে ফিল্ড মার্শাল র‍্যাঙ্কে উন্নীত করা হয়েছে। মঙ্গলবার (২০ মে) দেশটির কেবিনেট থেকে এই ফিল্ড মার্শাল র‍্যাঙ্কে উন্নীত করার সুপারিশ অনুমোদন পায়। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশ করা এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। তবে এ ব্যাপারে ওই প্রতিবেদনে আর বিস্তারিত উল্লেখ করা হয়নি। এ নিয়ে কারও প্রতিক্রিয়াও এখনো পাওয়া যায়নি।

ফিল্ড মার্শাল পাকিস্তানের সর্বোচ্চ সামরিক পদ ও পাঁচ তারকা বিশিষ্ট র‍্যাঙ্ক। এর আগে পাকিস্তানে একমাত্র একজনই এই পদ পেয়েছিলেন। ১৯৫৯ সালে নিজেই নিজেকে এই পদ দিয়েছিলেন জেনারেল আইয়ুব খান। ১৯৫৮ সালের ২৭ অক্টোবর থেকে ১৯৬৯ সালের ২৫ মার্চ পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট পদে ছিলেন তিনি।

প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সভাপতিত্বে কেবিনেট বৈঠকে নতুন এই সিদ্ধান্ত নেওয়া হয়। রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল পিটিভির এক প্রতিবেদনে বলা হচ্ছে, ভারতের সঙ্গে সংঘর্ষে ‘অনুকরণীয় ভূমিকার’ জন্য আসিম মুনিরকে পদোন্নতি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির সময় আসিম মুনির বলেছিলেন, জাতীয় মর্যাদা রক্ষার জন্য যে কোনো পদক্ষেপ নিতে দ্বিধা করবে না তার বাহিনী।

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী