ফিফা ক্লাব বিশ্বকাপ ফাইনালে ওঠার লড়াইয়ে রাতে পিএসজির মুখোমুখি হচ্ছে রিয়াল

ফিফা ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ বুধবার রাতে পিএসজির মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ। রাত ১টায় দ্বিতীয় দল হিসেবে ফাইনালে ওঠার লড়াইয়ে মেতে উঠবে কিলিয়ান এমবাপের সাবেক ও বর্তমান ক্লাব। এর আগে প্রথম সেমিফাইনালে ফ্লুমিনেন্সকে হারিয়ে ফাইনালে উঠেছে চেলসি।

২০২৩-২০২৪ মৌসুম শেষে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন এমবাপে। এরপর আর পিএসজির বিপক্ষে খেলেননি ফরাসি বিশ্বকাপজয়ী তারকা। এবারই প্রথম এমবাপেকে সাবেক ক্লাবের মুখোমুখি এনে দাঁড় করিয়েছে ভাগ্য।

বুধবার নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে সাবেক ক্লাব ও সতীর্থদের বিরুদ্ধে কেমন খেলেন এমবাপে, সেটি দেখতে মুখিয়ে আছেন ভক্ত-সমর্থকরা।

এমবাপে ক্লাব ছেড়ে আসার পরের মৌসুমেই চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে পিএসজি। এর আগে ২০২০ সালে এমবাপে থাকাকালীন ফাইনালে উঠলেও বায়ার্ন মিউনিখের কাছে হেরেছিল ফরাসি লিগ ওয়ানের ক্লাবটি।

রিয়ালের বিপক্ষে নামার আগে কোচ লুইস এনরিকের কাছে প্রশ্ন করা হয়, এমবাপে থাকাকালে নাকি বর্তমান চ্যাম্পিয়নস লিগ জয়ী পিএসজি বেশি শক্তিশালী?

সে তুলনায় অবশ্য যেতে রাজী হননি পিএসজি কোচ। সংবাদ সম্মেলনে এ বিষয়ে এনরিকে বলেন, ‘এটা অতীতের প্রশ্ন, আর আমি এখানে অতীত নিয়ে কথা বলতে আসিনি। আমি শুধু ভবিষ্যৎ নিয়ে ভাবছি।’

তবে নিজের সাবেক খেলোয়াড়ের মুখোমুখি হওয়াটাকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন এনরিকে। তিনি বলেন, ‘বিশ্বের সবচেয়ে সফল দলের বিপক্ষে খেলাটা অবশ্যই বাড়তি অনুপ্রেরণা।’

এই ম্যাচে দু’দলকে নিউ জার্সির তীব্র গরমের সঙ্গেও লড়তে হবে। মঙ্গলবার চেলসি ও ফ্লুমিনেন্সের মধ্যকার সেমিফাইনালে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস (৯৫ ডিগ্রি ফারেনহাইট) ছাড়িয়ে যায়। সাথে ছিল ৫৪ শতাংশের বেশি আর্দ্রতা, যার ফলে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ সতর্কবার্তাও জারি করেছিল।

এনরিকে বলেন, ‘আমরা এখন এই পরিস্থিতির সঙ্গে অভ্যস্ত হয়ে যাচ্ছি। বিশ্বকাপেও এমন আবহাওয়াতেই খেলতে হয়েছে। তাই এটা আমাদের কাছে এখন স্বাভাবিক ব্যাপার। এই ধরনের আবহাওয়া খেলোয়াড়দের জন্য কঠিন এবং খেলার সৌন্দর্যও কমে যায়। তবে এটি দুই দলের জন্যই সমান।’

সব চ্যালেঞ্জের পরেও সাবেক বার্সেলোনা কোচ এই গুরুত্বপূর্ণ ম্যাচটি নিয়ে বেশ উচ্ছ্বসিত। এনরিকে বলেন, ‘রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলা অবশ্যই একটি বিশেষ ম্যাচ। তবে একই সঙ্গে আমরা এই ধরনের ম্যাচ খেলতে ভালোবাসি। কারণ এর মানে হলো আমরা আমাদের কাজ ঠিকভাবে করেছি এবং সেমিফাইনালে ওঠার যোগ্যতা অর্জন করেছি।’

এই ম্যাচের বিজয়ী দল রোববার ফাইনালে মুখোমুখি হবে চেলসির।

পরিসংখ্যানের দিক থেকে পিএসজি ও রিয়ালের লড়াই বেশ প্রতিযোগিতামূলক। সর্বশেষ পাঁচ দেখায় দু’দলই জমজমাট লড়াই করেছিল। এই ৫ ম্যাচে দুটি করে জিতেছে পিএসজি ও রিয়াল। বাকি এক ম্যাচ হয়েছে ড্র।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!