ফারুকীর চিকিৎসার বিষয়ে বসছে মেডিকেল বোর্ড

সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর চিকিৎসার ব্যাপারে আজ (১৭ আগস্ট) বসছে মেডিকেল বোর্ড। কক্সবাজারে গিয়ে অসুস্থ হয়ে পড়ার পর সংস্কৃতি উপদেষ্টাকে ঢাকায় এনে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশা।

আজ দুপুর ১২টার দিকে ফারুকীর চিকিৎসার বিষয় নিয়ে তিশা তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘আজ বেলা ৩টার সময় হাসপাতালে বোর্ড মিটিং বসবে। এই বোর্ড মিটিংয়ের পরে জানানো সম্ভব হবে যে চিকিৎসার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত কি হবে। আপনাদের প্রতি অনুরোধ, নির্ভরযোগ্য সূত্র ব্যতীত আপনারা অন্য কোনো তথ্য দেখে বিভ্রান্ত হবেন না।’

শনিবার (১৬ আগস্ট) রাত ১০টার পর এয়ার অ্যাম্বুলেন্সযোগে ফারুকীকে কক্সবাজার থেকে ঢাকা আনা হয়। পরে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

সংস্কৃতি উপদেষ্টার একান্ত সচিব (পিএস) মুকতাদিরুল আহমেদ জাগো নিউজকে বলেন, ‘স্যার হাসপাতালে আছেন, চিকিৎসকরা দেখছেন, কিছু পরীক্ষা-নিরীক্ষা করছেন। তিনি আগের চেয়ে ভালো আছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি শঙ্কামুক্ত, শিগগির সুস্থ হয়ে যাবেন। সবাই স্যারের জন্য দোয়া করবেন। তিনি সবার দোয়া চেয়েছেন।’

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, তিনি এখন স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের