ফারিণ বললেন ‘ফিমেল লিডের গুরুত্ব বুঝবে’, রাজের ভাষ্য ‘আমি ইমপ্রেসড’

আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে মোশাররফ করিম, তাসনিয়া ফারিণ ও শরিফুল রাজ অভিনীত সিনেমা ইনসাফ। এটি নির্মাণ করেছেন সঞ্জয় সমদ্দার।

সিনেমা মুক্তি উপলক্ষে বুধবার সন্ধ্যায় গুলশানের একটি ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সেখানে উপস্থিত থেকে তাসনিয়া ফারিণ বলেন, আমার ধ্যান জ্ঞান থাকে ভালো কাজ করার। ইনসাফ তেমনই একটি সিনেমা। কমার্শিয়াল সিনেমায় ফিমেল লিড যে কতটা গুরুত্বপূর্ণ সেটা ইনসাফ দেখলে দর্শক বুঝবেন।

তিনি আরও বলেন, কাজের মাধ্যমে সবসময় নিজেকে নেক্সট লেভেল নিয়ে যাওয়ার চেষ্টা করি। ভাবি কীভাবে নিজের ব্যাপ্তী আরও বাড়ানো যায়। আমার মনে হয়, ইনসাফ আমাকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার মতো সিনেমা।

এর আগে কলকাতায় ‘আরও এক পৃথিবী’ এবং বাংলাদেশে ‘ফাতিমা’য় অভিনয় করেছিলেন তাসনিয়া ফারিণ। এবার পুরোপুরি বাণিজ্যিক ধারার সিনেমা ‘ইনসাফ’ করলেন। ফারিণ বলেন, ইচ্ছে আছে এবার অনেক সিনেমা করবো, ইনসাফ করে থেমে যাবো না।

ইনসাফের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শরিফুল রাজ। তিনি বলেন, ভালো সিনেমা করতে চাই। ইনসাফের সেই চেষ্টার কমতি ছিল না। আমি কেমন করেছি সেটা দর্শক বলবে। দর্শকদের মতামতের অপেক্ষায় রইলাম। তবে ফারিণের সঙ্গে কাজ করে আমি ইমপ্রেসড।

সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে পরিচালক সঞ্জয় সমদ্দার বলেন, আমরা একটি ভালো সিনেমা নির্মাণের চেষ্টা করেছি। এখানে চেষ্টায় কমতি ছিল না। ইনসাফ ভালো লাগলে একজনকে বলবেন, খারাপ লাগলে ১০জনকে বলবেন।

ইনসাফ প্রযোজনা করেছে তিতাস কথাচিত্র ও টিওটি ফিল্মস৷ আসন্ন ঈদে এই সিনেমাটি ২০ থেকে ২৫ টি সিনেমা হলে মুক্তির পেতে পারে৷

  • Related Posts

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম বক্তব্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, না হলে সেগুলোর…

    Continue reading
    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    সারা দেশজুড়ে যে সংকট তৈরি হয়েছে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকার দায়ী। কারণ তিনি যেদিন ইসরায়েল থেকে উপহার নিয়ে ফিরে এলেন, তার পরই যুদ্ধটা শুরু হয়। এমনই…

    Continue reading

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প