ফাইনালে ভারতের কাছে পাত্তাই পেলো না বাটলারের বাংলাদেশ

লিগ পর্বে ভারতের বিপক্ষে ২-০ গোলে জিতেছিল বাংলাদেশ। তাই সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে সেই ভারতের বিপক্ষে ফেবারিট ধরা হয়েছিল বাংলাদেশের মেয়েদের। তবে মাঠের লড়াইয়ে অতীত ছিন্নভিন্ন করে জয় ছিনিয়ে নিয়েছে ভারতের মেয়েরা। শনিবার নেপালের পোখারায় বাংলাদেশ কোনো পাত্তাই পায়নি ভারতের কাছে। ৪-০ গোলে হেরে ট্রফি হারিয়ে ঘরে ফেরার ব্যাগ গোছাচ্ছে পিটার বাটলারের দল।

২০১৮ সালে শুরু হওয়া বয়সভিত্তিক সাফের এই প্রতিযোগিতা হয়ে থাকে কখনো অনূর্ধ্ব-১৮, কখনো অনূর্ধ্ব-১৯ ও কখনো অনূর্ধ্ব-২০ বয়সের। এর আগে হওয়া ৬ আসরে বাংলাদেশ পাঁচবার চ্যাম্পিয়ন হয়ে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে দক্ষিণ এশিয়া ফুটবলে। ২০২৪ সালে ঢাকায় হওয়া অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ও ভারত যৌথ চ্যাম্পিয়ন হয়েছিল। এবার সেই শিরোপা এককভাবে নিয়ে নিলো ভারত।

বাংলাদেশ কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি। প্রথমার্ধে ১টি ও দ্বিতীয়ার্ধে তিন গোল করে ভারতের মেয়েরা সহজভাবেই ম্যাচ জিতে নেয়। আগের ৬ আসরে ভারতের বিপক্ষে ৮ ম্যাচে বাংলাদেশ গোল খেয়েছিল মাত্র দুটি। এবার এক ম্যাচেই হজম করলো তার দ্বিগুণ গোল। এক কথায় পিটার বাটলার জাতীয় দলের এশিয়ান কাপের প্রস্তুতি রেখে বয়সভিত্তিক সাফে গিয়ে দলকে উপহার দিলেন বড় ব্যবধানের হার।

নারীদের সাফের সব শিরোপা ছিল বাংলাদেশের ঘরে। এবার হাতছাড়া হলো একটা। কিছুদিন আগে সাফ ফুটসালে ঐতিহাসিক শিরোপা জিতেছিল বাংলাদেশ। থাইল্যান্ড থেকে নতুন ট্রফিটি আনার আনন্দের রেশ না কাটতেই নেপালের পোখায় খোয়া গেলো অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপা।

একটি ট্রফির নেশায় বাফুফে এশিয়ান কাপের চেয়ে বেশি গুরুত্ব দিয়েছিল বয়সভিত্তিক এই সাফকে। জাতীয় দলের এশিয়া কাপের প্রস্তুতিকে উপেক্ষা করে কোচ পিটার বাটলারকে পাঠানো হয়েছিল নেপালে। কিন্তু সর্বশক্তি প্রয়োগ করেও ভারতকে ফাইনালে হারানো গেলো না। উল্টো বড় ব্যবধানে হার। অতীতে ভারতের ভারতের কাছে এভাবে আত্মসমর্পণ করেনি বাংলাদেশের মেয়েরা।

  • Related Posts

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও আস্থার ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সব সময় দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব…

    Continue reading
    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরান আবারও ইসরায়েল লক্ষ্য করে মিসাইল ছুড়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। শুক্রবার (৬ মার্চ) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে এই হামলা চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ইরান…

    Continue reading

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    কায়রোর মুইজ স্ট্রিটে রমজানের রাত যেন প্রাণবন্ত মিলনমেলা

    কায়রোর মুইজ স্ট্রিটে রমজানের রাত যেন প্রাণবন্ত মিলনমেলা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি