ফলোঅনে পড়ে পরাজয় এড়াতে লড়ছে ওয়েস্ট ইন্ডিজ

প্রথম টেস্টে ১৪০ রানের বড় ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে ভারত। দ্বিতীয় টেস্টেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বড় ব্যবধানে জয়ের দিকে এগুচ্ছে। দিল্লি টেস্টে ভারতের করা ৫১৮ রানের বিপরীতে প্রথম ইনিংসে ২৪৮ রানে অলআউট হয়েছে ক্যারিবীয়রা।

২৭০ রানে পিছিয়ে সফরকারীরা। এ কারণে ভারতীয় দল দ্বিতীয় ইনিংসে নিজেরা ব্যাট করতে না নেমে ওয়েস্ট ইন্ডিজকে ফলোঅন করালো। এর অর্থ, ২৭০ রানের মধ্যে দ্বিতীয় ইনিংসেও যদি বেধে রাখা যায় রস্টোন চেজের দলকে, তাহলে ইনিংস ব্যবধানে জয় পাবে ভারতীয়রা। আর যদি ওয়েস্ট ইন্ডিজ কিছু লিডও নেয়, তবুও সেটা খুব বেশি বড় হওয়ার কথা নয়। সে ক্ষেত্রে রান তাড়া করতে নেমে সহজেই জিতে যাবে শুভমান গিলরা।

দিল্লি টেস্টে ভারতের ৫ উইকেট হারিয়ে করা ৫১৮ রানের জবাব দিতে নেমে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয়েছে ২৪৮ রানে। ক্যারিবীয় ব্যাটারদের কেউ খুব বেশি দাঁড়াতে পারেননি ভারতীয় বোলারদের সামনে।

সর্বোচ্চ ৪১ রান করেন অ্যালিক আথানাজ। ৩৬ রান করেন শাই হোপ। ৩৪ রান করেন তেগনারায়ন চন্দরপল। ২৩ রান করেন খ্যারি পিয়েরে। ২১ রান করেন তেবিন ইমরাক। ২৪ রানে অপরাজিত থাকেন অ্যান্ডারসন ফিলিপ।

ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে বিধ্বংসী ছিলেন কুলদিপ যাদব। ২৬.৫ বলে ৮২ রান দিয়ে তিনি নেন ৫ উইকেট। ৩ উইকেট নেন রবিন্দ্র জাদেজা। ১টি করে উইকেট নেন জসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে এ রিপোর্ট লেখার সময় ওয়েস্ট ইন্ডিজের রান ৮.৩ ওভারে ১ উইকেট হারিয়ে ১৭। ১০ রান করে আউট হয়ে যান তেগনারায়ন চন্দরপল। ৭ রানে ব্যাট করছেন জন ক্যাম্পবেল। এখনও ইনিংস পরাজয় এড়াতে ক্যারিবীয়দের প্রয়োজন ২৫৩ রান।

  • Related Posts

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয়বারের মতো দশম সভা চলছে। রোববার (২৬ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর…

    Continue reading
    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    দেশের তিন বিভাগে আগামী চার দিনে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৬ এপ্রিল) সকালে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় সংস্থাটি এ তথ্য জানিয়েছে। সতর্কবার্তায় বলা হয়, দেশের…

    Continue reading

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ