ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১৫

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে শামসুন্নাহার বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বুধবার (১৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী বাসস্ট্যান্ড সংলগ্ন চুমুরদী ইউপি পরিষদের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শামসুন্নাহার বেগম পুলিশের উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলামের স্ত্রী। নজরুল ইসলাম নারায়ণগঞ্জে ইন্ডাস্ট্রিয়াল পুলিশে কর্মরত আছেন। তবে তার ঠিকানা পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী ইউরো পরিবহনের সঙ্গে ঢাকাগামী শ্যামলী পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ইউরো পরিবহনটি সড়কের পাশে খাদে পানিতে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে শামসুন্নাহার নিহত হন। এতে আহত হন কমপক্ষে ১৫ জন। স্থানীয়রা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। তবে প্রাথমিকভাবে আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা তানসিভ জুবায়ের নাদিম বলেন, ঘটনাস্থলে নিহত একজন নারীর মরদেহ আনা হয়। এছাড়া হাসপাতালে ১১ জনের মতো আহত রোগী আসেন। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে একটি বাস সড়কের পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে এক নারী নিহত হয়েছেন। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ করছে। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো সম্ভব হবে। তবে এখন মহাসড়কের অবস্থা স্বাভাবিক রয়েছে।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর