ফরিদপুরে ইজিবাইক চাপায় শিশুসহ নিহত ২

ফরিদপুরের বোয়ালমারীতে ইজিবাইকচাপায় শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন। বুধবার (২৬ মার্চ) দুপুরে বোয়ালমারী-মহম্মদপুর আঞ্চলিক সড়কের উপজেলার ময়না গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: উপজেলার ময়না গ্রামের আমিনুল রহমান মোল্যার স্ত্রী পারভিন বেগম (৩৮) ও একই গ্রামের নুরুউদ্দীনের চার মাস বয়সী ছেলে আয়ান।

জানা যায়, উপজেলার ময়না গ্রামে সড়কের পাশে চার মাস বয়সী নাতিকে কোলে নিয়ে বসে ছিলেন জিলু বেগম ও প্রতিবেশী পারভিন বেগম। এ সময় মহম্মদপুর থেকে বোয়ালমারীগামী একটি ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দিয়ে সড়কের পাশে উল্টে যায়।

গুরুতর আহত হন জিলু বেগম, তার নাতি আয়ান ও পারভিন বেগমসহ সাতজন। আহতদের উদ্ধার করে প্রথমে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পারভিন বেগম মারা যান। অন্যদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় ৪ মাস বয়সী আয়ানও মারা যায়।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, ‘ইজিবাইকচাপায় একজন নারী ও এক শিশু নিহত হয়েছে বলে শুনেছি। এ ছাড়াও দুর্ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। তবে এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

  • Related Posts

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    সিলেট বিভাগে টানা চারদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এতে বিভিন্ন এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা তৈরি হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। শুক্রবার (২৪…

    Continue reading
    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    আন্তর্জাতিক অভিষেকের দ্বিতীয় ম্যাচেই ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ নারী হকি দল। বৃহস্পতিবার প্রথম ম্যাচে চাইনিজ তাইপের বিপক্ষে ৫-৫ গোলে ড্রয়ের পর শুক্রবার দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মেয়েরা ৩-২ গোলে হারিয়েছে উজবেকিস্তানকে।…

    Continue reading

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    কুমিল্লায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

    কুমিল্লায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

    ইরানের জায়গায় বিশ্বকাপ খেলার প্রস্তাব পেয়েছিল ইতালি, নাকচ করে দিয়েছে

    ইরানের জায়গায় বিশ্বকাপ খেলার প্রস্তাব পেয়েছিল ইতালি, নাকচ করে দিয়েছে