ফরিদপুরে অবরোধ: পুলিশের মামলা, আসামি দুই শতাধিক

ফরিদপুর-৪ সংসদীয় আসনের সীমানা পুনর্বহালের দাবিতে ভাঙ্গায় মহাসড়ক-রেলপথ অবরোধের ঘটনায় বর্তমান ও সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৯০ জনের নামে মামলা করেছে পুলিশ। মামলায় আরও ১০০ থেকে থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় এক নম্বর আসামি করা হয়েছে আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিঞাকে(৬০)। তাকে শনিবার ভোরে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এছাড়াও হামিরদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. খোকন মিয়াকে (৫০) দুই নম্বর আসামি করা হয়েছে।

থানা পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১১ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে আসামিরা ভাঙ্গা থানার আলগী ইউনিয়নের সুয়াদী সাকিনের সুয়াদীতে সিসিবিএল তেল পাম্পের সামনে ঢাকা-খুলনা মহাসড়কের ওপর ফরিদপুর-৪ আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে আসামি ম ম সিদ্দিক মিয়ার নেতৃত্বে রাস্তায় সমবেত হন।

তারা রাস্তায় বড় বড় গাছ ফেলে, টায়ারে অগ্নিসংযোগ করে ভয়ভীতি ও শক্তির মহড়া প্রদর্শন করে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। পুলিশ তাদের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি না করার অনুরোধ করলে তারা তা অমান্য করে মারমুখী অবস্থান নেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও রাস্তা অবরোধকারী উচ্ছৃঙ্খল জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ তাদের মৌখিক সতর্কতার পর ধাওয়া করলে আসামিরা পালিয়ে যান। ফলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ বিষয়ে জানতে ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার বাদি হাবিবুর রহমানের মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

জানতে চাইলে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন জাগো নিউজকে বলেন, রোববার দুপুরের দিকে মামলাটি দায়ের করা হয়েছে।

তিনি বলেন, মামলায় ৯০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলার প্রধান আসামি ম.ম সিদ্দিক মিঞাকে শনিবার ভোরে গ্রেফতার করা হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল বলেন, থানায় একটি মামলা হয়েছে। মামলার আসামিদের গ্রেফতারে জোর চেষ্টা চলছে।

জাতীয় সংসদের ৩০০ আসন পুনর্বিন্যাসের গেজেটে ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়। এর প্রতিবাদে গেজেট প্রকাশের পরদিন থেকে রেলপথ ও মহাসড়ক অবরোধ কর্মসূচি শুরু করা হয়। এতে ঢাকা-খুলনা ও ফরিদপুর-বরিশাল মহাসড়কে চলাচলরত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যান চলাচল ব্যাহত হয়।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!