প্রেম ও নিঃসঙ্গতার গল্পে হৃদয় ছুঁয়ে যাবে ‘বাগান বিলাস’

জয়া আহসান অভিনীত ‘বাগান বিলাস’ মুক্তি পেয়েছে। বেশ কয়েকদিন ধরে এর প্রচারণায় সরব দেখা গেছে অভিনেত্রীকে। গতকাল মুক্তি পেয়েছে এটি। ‘বাগান বিলাস’ মূলত ৫ মিনিট ৫৩ সেকেণ্ডের একটি মিউজিক্যাল জার্নি। এখানে গানটিতে কণ্ঠ দিয়েছেন এলিটা করিম ও প্রীতম হাসান। ভিডিওতেও দেখা গেছে তাদের।

নিজের জন্মদিন উপলক্ষে নিজেরই নামের ইউটিউব চ্যানেলে ‘বাগান বিলাস’ মুক্তি দিয়েছেন প্রীতম। সেটি ১৬ ঘণ্টায় দেখেছেন প্রায় ৫৭ হাজার দর্শক। গানচিত্রটির ভিডিও নির্মাণ করেছেন সাদিয়া ইসলাম রোজা। এ গানের কথা লিখেছেন ইনামুল তাহসিন।

ভিন্ন আঙ্গিকের কাজটি নিয়ে জয়া বেশ তৃপ্ত। সেটা ‌তার প্রচারণায় মুখরিত হওয়া দেখেই অনুমান করা যায়। তার ভক্তরাও ‌‘বাগান বিলাস’ পছন্দ করছেন। ইউটিউবের কমেন্ট বক্সে চোখ রাখলেই সেটা বোঝা যায়।

এই গানের গল্পটি মূলত একজন মানসিক রোগী প্রীতমের মনস্তাত্ত্বিক যাত্রা নিয়ে। যার চারদিকে আছে নিঃসঙ্গতা। তার জীবনে ঘটে যাওয়া এক অদ্ভুত ও হৃদয়বিদারক ঘটনাকে ঘিরে, যেটি তাকে শেষ পর্যন্ত মানসিক হাসপাতালে নিয়ে যায়। তার জীবনের সবচেয়ে বড় শোক হলো এক মর্মান্তিক দুর্ঘটনায় তার ভালোবাসার মানুষটি হারিয়ে গেছে। এই কাহিনীর মধ্য দিয়ে প্রীতমের ভেতরের এক সংগ্রাম এবং তার মানসিক অবস্থা উঠে এসেছে। তিনি তার হারানো ভালোবাসাকে পুনরায় ফিরে পেতে চান। তার জন্য গান লেখেন, সুর তুলেন। তবে বাস্তবতা ও তার মানসিক অবস্থা তাকে বাধা দেয়।

হাসপাতাল থেকে বেরিয়ে প্রীতম একটি বাসায় ওঠেন। সেটি ‌‘বাগান বিলাস’। এখানেই তার পরিচিতি হয় জয়া আহসানের সাথে, যিনি তার প্রতিবেশী। জয়া এক ধরনের অস্থিরতায় আক্রান্ত। সবকিছু অতিরিক্ত পরিষ্কার রাখার প্রবণতা রয়েছে তার। একদিন যখন জয়া তার বাড়ির সামনে পরিষ্কার করতে যান তখন প্রীতমের ঘরের ভেতর চলে যান। সেখানে প্রীতমের সমস্ত পুরনো গান এবং স্মৃতির ধ্বংসাবশেষ দেখতে পান জয়া। তার সব পরিস্কারের অসুখটা তাকে সবকিছু পরিষ্কার করতে বাধ্য করে।

প্রীতম বুঝতে পারেন তার ঘরে কেউ ঢুকেছে। তার ধারণা হয় যে তা তার প্রতিবেশী জয়া আহসানই এসেছিলেন। তাই সে পরদিন তার বাড়ি ছেড়ে চলে যান। যাবার সময় তার মিউজিক প্লেয়ারটি জয়ার কাছে রেখে চলে যান। কারণ সেটি তার মানসিক অবস্থা এবং শিহরণ থেকে বের হয়ে আসার উপায়। এটি তার অতীতকে ত্যাগ করার প্রতীক ছিল। এরপর একটি সংবাদপত্র আসে, যা নতুন এক অধ্যায়ের সূচনার কথা বলে। প্রীতম হয়তো নতুন একটা জীবনের সন্ধান করবেন।

আভাস রয়েছে, এই গানের গল্পটি আবারও ফিরে আসতে পারে কোনো সিক্যুয়েলে।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের