প্রশংসায় ভাসছে ‘হাউসফুল ৫’, প্রথম দিনে নিজের রেকর্ড ভাঙলেন অক্ষয়

অনেক অপেক্ষা শেষে মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত সিনেমা ‘হাউসফুল ৫’। ৬ জুন মুক্তির পর থেকে দিনভর সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্স-এ ট্রেন্ডিং ছিল সিনেমাটি। তারকাবহুল এ সিনেমা কেমন হয়েছে তা নিয়ে অনেকে পোস্ট দিচ্ছেন। সবাই প্রশংসায় ভাসাচ্ছেন সিনেমাটিকে। আবার কেউ কেউ সিনেমাটির দুটি ক্লাইম্যাক্স ‘হাউসফুল ৫এ’ এবং ‘হাউসফুল ৫বি’ নিয়ে কথা বলছিলেন। তবে এরই মধ্যে সামনে এসেছে এ সিনেমার প্রথমদিনের বক্স অফিস সংগ্রহের তথ্য।

ভারতীয় সিনেমার ট্রেড ট্র্যাকার ‘স্যাকনিল্ক’র তথ্য অনুযায়ী, ‘হাউসফুল ৫’ সিনেমাটি প্রথম দিনে রাত ১০টা পর্যন্ত সব ভাষায় প্রায় ২৩ কোটি রুপি আয় করেছে। যা বাংলাদেশি মুদ্রায় ৩২ কোটি টাকারও বেশি। মজার বিষয় হলো, ফ্র্যাঞ্চাইজির আগের কিস্তি, ‘হাউসফুল ৪’ প্রথম দিনে ১৯.০৮ কোটি রুপি আয় করেছিল। এর আগে অক্ষয় কুমারের ২০২৫ সালের জানুয়ারিতে মুক্তি পাওয়া সিনেমা ‘স্কাই ফোর্স’ উদ্বোধনী দিনে ১১.৫০ কোটি রুপি আয় করেছিল। সেখানে ‘হাউসফুল ৫’ প্রথম দিনে ২৩ কোটি রুপি আয় করে ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত অনেক সিনেমার আয়কেই অতিক্রম করেছে।

এবার একনজরে দেখে যাক এ সিনেমাগুলোর প্রথম দিনের আয়- ‘হাউসফুল ৫’ ২৩ কোটি রুপি, ‘রেইড ২’ ১৯.৭১ কোটি রুপি, ‘মিশন: ইম্পসিবল – দ্য ফাইনাল রেকনিং’ ১৮.৮৯ কোটি রুপি, ‘স্কাই ফোর্স’ ১৫.৩০ কোটি রুপি, ‘জাট’ ৯.৬২ কোটি রুপি, ‘কেসরি চ্যাপ্টার ২’ ৭.৮৪ কোটি রুপি, ‘ভুল চুক মাফ’ ৭.২০ কোটি রুপি, ‘গেম চেঞ্জার’ ৬.৭৫ কোটি রুপি, ‘দেবা’ ৫.৭৮ কোটি রুপি।

সাজিদ নাদিয়াদওয়ালার প্রযোজনা সংস্থার ব্যানার নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট প্রযোজিত ‘হাউজফুল ৫’ নামের এ কমেডি সিনেমায় অভিনয় করেছেন রীতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, ফারদিন খান, নানা পাটেকর, জ্যাকি শ্রফ, রঞ্জিত, জনি লিভার, জ্যাকুলিন ফার্নান্দেজ, নার্গিস ফাকরি, চাঙ্কি পান্ডে, দিনো মোরিয়া, সোনম বাজওয়া এবং সৌন্দর্যা শর্মা। এটি নির্মাণ করেছেন তরুণ মনসুখানি।

সিনেমাটি একটি ক্রুজ জাহাজে একটি হত্যাকাণ্ডের চারপাশে আবর্তিত হয়। একজন কোটিপতি (রঞ্জিত) তার উত্তরসূরি জলির কাছে তার সম্পদ হস্তান্তরের কথা ঘোষণা দেওয়ার কিছুক্ষণ পরেই খুন হন তিনি। সিনেমার গল্পে দেখা যায় সেই ক্রুজে তিনজন জলি আছেন- অক্ষয়, রিতেশ এবং অভিষেক। তাদের সঙ্গে তাদের বান্ধবীরাও এ হত্যাকাণ্ডে জড়িত বলে সন্দেহ করা হয়।

  • Related Posts

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বুধবার (২৯ জুলাই) বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে হবিগঞ্জে নেতাদের ওপর হামলার প্রতিবাদে অনুষ্ঠিত এনসিপির প্রতিবাদ সমাবেশ শেষে…

    Continue reading
    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ব্রাজিলের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। এর মাধ্যমে জাতীয় দলের হয়ে তার দীর্ঘ ১৬ বছরেরও বেশি সময়ের এক বর্ণাঢ্য ক্যারিয়ারের অবসান ঘটল। ৩৪…

    Continue reading

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    আসামের বন্যার্তদের পাশে সালমান খান-আলিয়া ভাট

    আসামের বন্যার্তদের পাশে সালমান খান-আলিয়া ভাট

    বাংলাদেশি শ্রমিকদের কল্যাণ নিশ্চিতে একযোগে কাজ করবে দু’দেশ

    বাংলাদেশি শ্রমিকদের কল্যাণ নিশ্চিতে একযোগে কাজ করবে দু’দেশ

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ