প্রবাসী আয়ে রেকর্ড, ছাড়ালো ৩০ বিলিয়ন ডলার

প্রবাসী আয়ে সব রেকর্ড ভঙ্গ হয়েছে। সদ্য বিদায়ী ২০২৪-২০২৫ অর্থবছর ইতিহাসের সর্বোচ্চ তিন হাজার ৩২ কোটি ৫০ লাখ বা ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।গত বছর রেমিট্যান্স এসেছিল দুই হাজার ৩৯১ কোটি ২০ লাখ বা ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার। যা গত বছরের চেয়ে প্রায় ২৭ শতাংশ বেশি।

মঙ্গলবার (১ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর এ তথ্য প্রকাশ করে।  

প্রবাসী আয় দেশে আসার ক্ষেত্রে সাধারণত দুই উৎসবে বেশি আসে। তারপর মাসগুলোতে বেশি আসে। বিদায়ী বছরে দেশের প্রধান দুই উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহার পাশাপাশি স্বাভাবিক মাসগুলোতেও বাড়তি প্রবাসী আয় আসে।

বিদায়ী জুন মাসে প্রবাসী আয় এসেছে ২৮১ কোটি ৮০ লাখ ডলার। আগের বছরের জুন মাসে প্রবাসী আয় এসেছিল ২৫৩ কোটি ৯০ লাখ ডলার। সদ্য বিদায়ী জুন মাসে প্রবাসী আয় বেড়েছে ১১ শতাংশ।

বিদায়ী অর্থবছরে শুরুতে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর দায়িত্বে আসে অন্তর্বর্তী সরকার। এ সময় দেশে থেকে হুন্ডির মাধ্যমে টাকা পাচার কমে যায়। এতে প্রবাসীদের কাছে থেকেও টাকা সংগ্রহের চাহিদা কমে। এ কারণে বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানো বেড়ে যায়। যার প্রভাব পড়ে পুরো বছরের প্রবাসী আয়ে।

দেশের ইতিহাসে একক বছর হিসাবে সর্বোচ্চ প্রবাসী আয় আসে ২০২০-২০২১ অর্থবছরে। সে বছরে প্রবাসী আয় আসে ২৪ দশমিক ৭৭ বিলিয়ন ডলার। কোভিড-১৯ মহামারির কারণে প্রবাসীরা দেশে বেশি বেশি প্রবাসী আয় পাঠায়। অনেকে সারা জীবনের অর্জিত সঞ্চয় বাড়িতে পাঠিয়েছে, বা সঙ্গে করে দেশে নিয়ে এসেছিল। সে কারণে ২০২২ অর্থবছর সর্বোচ্চ প্রবাসী আয় আসে। এরপরের বছরগুলোতে আবার প্রবাসী আয় কমতে থাকে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২১-২০২২ অর্থবছরে আসে ২১ দশমিক ০৩ বিলিয়ন ডলার, ২০২২-২০২৩ অর্থবছরে আসে ২১ দশমিক ৬১ বিলিয়ন ডলার। আর ২০২৩-২০২৪ অর্থবছরে আসে ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার।

  • Related Posts

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    জান্নাতের বায়বীয় টিকিট বিক্রেতারা জুলাই সনদ ও গণভোটের রায় নিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কেউ এসব অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। বর্তমান সরকার জুলাই সনদের…

    Continue reading
    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। রাশিয়ায় পৌঁছে স্থানীয় সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি। আরাঘচির টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা…

    Continue reading

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ