প্রবাসীর গাড়িতে ডাকাতি: সিএমপির অভিযানে ৭ ডাকাত গ্রেফতার

প্রবাসীর মালামাল ডাকাতির ঘটনায় জড়িত সংঘবদ্ধ ডাকাত চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে হালিশহর থানা পুলিশ। একইসঙ্গে লুণ্ঠিত স্বর্ণালঙ্কার ও মোবাইলসহ মূল্যবান মালামাল উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগষ্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

জানা যায়, গত ২১ জুলাই দুবাই ফেরত প্রবাসী মোহাম্মদ সামসু উদ্দিনকে বিমানবন্দর থেকে বাসায় যাওয়ার পথে পরিকল্পিতভাবে মাইক্রোবাসে পথরোধ করে অস্ত্রের ভয় দেখিয়ে প্রায় ২০ লাখ টাকার মালামাল ডাকাতি করা হয়। হালিশহর থানায় দায়ের করা মামলায় তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরবর্তীতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন।

অভিযানে মূল অভিযুক্ত মনির উদ্দিনসহ ৭ জনকে গ্রেফতার করা হয় এবং ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাস জব্দ করা হয়। গ্রেফতারদের মধ্যে একজন প্রবাসীদের আগমনের তথ্য ফাঁস করতেন বলে জানা গেছে।

রিমান্ডে জিজ্ঞাসাবাদে আসামিরা ডাকাতির ঘটনা স্বীকার করেছেন এবং তাদের দেওয়া তথ্যে ৫ ভরি ১১ আনা স্বর্ণালঙ্কার ও দুটি দামি স্যামসাং মোবাইল উদ্ধার করা হয়। ডাকাতির অবশিষ্ট মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে অস্ত্র, নারী নির্যাতনসহ একাধিক মামলা রয়েছে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!