প্রবাসীদের সম্মানে পর্তুগাল বাংলা প্রেসক্লাবের ইফতার মাহফিল

পবিত্র মাহে রমজান উপলক্ষে পর্তুগাল প্রবাসী ব্যবসায়িক, সামাজিক, রাজনৈতিক, আঞ্চলিক নেতৃবৃন্দসহ দেশি-বিদেশি অতিথিদের সম্মানে পর্তুগাল বাংলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২২ মার্চ লিসবনের দিজাজ রেস্টুরেন্টের হলরুমে ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় সংগঠনের সভাপতি রনি মোহাম্মদের সভাপতিত্বে ও সেক্রেটারি এনামুল হক ও সাবেক সেক্রেটারি শহীদ আহমদ প্রিন্সের যৌথ সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং রমজানের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন মার্তিম মনিজ বড় মসজিদের ছানী ইমাম ও খতিব মাওলানা কায়েছ আহমদ আব্দুল্লাহ।স্বাগত বক্তব্য রাখেন সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম নয়ন।  

অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লিসবনে বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান এস এম গোলাম সরওয়ার, পর্তুগাল বাংলাদেশ কমিউনিটির প্রবীণ ব্যক্তিত্ব পর্তুগাল ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রানা তাসলিম উদ্দীন, বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি নেতা  আবূ নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ্, ব্যবসায়ী নেতা আব্দুল হাকিম মিনহাজ, সাইফুল হক, মার্তিম মনিজ জামে মসজিদের সভাপতি মোশাররফ হোসাইন, তরুণ উদ্দোক্তা রনি হোসাইন, মোরারিয়া বিজনেস ফোরামের আহবায়ক আমিনুল ইসলাম এবং সদস্য সচিব মাসুম আহমদ, শিপলু আহমেদ, ইকবাল আহমদ কাঞ্চন, মিলন বেপারী, আবুল কাশেম, আহমদ লিটন, হাফিজ মুস্তাফিজুর রহমান, শাহীন আহমদ প্রমুখ।  

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি রাসেল আহম্মেদ, সিনিয়র সহ সভাপতি এসএম আজাদ, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ তানভীর, যুগ্ম সম্পাদক আবুল হোসেন আসাদ, সহ সম্পাদক শাহজাহান আহমদ, সাংগঠনিক সম্পাদক মুহি উদ্দীন, প্রচার সম্পাদক ও দপ্তর সম্পাদক হাফিজ আল আসাদ, আর এ এহছান, চৌধুরী আকবর প্রমুখ।  

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, ২০২১ সালে প্রতিষ্ঠিতার পর থেকে পর্তুগাল বাংলা প্রেসক্লাবকে দেখে আসছি। পর্তুগাল প্রবাসীদের সুখে দুঃখে তারা সঙ্গে আছেন। তাদের নিরপেক্ষ সাংবাদিকতায় প্রবাসীদের আস্থা অর্জন করার সাথে কমিউনিটির দলমত নির্বিশেষে একত্রে বসার একটি নির্ভরযোগ্য প্লাটফর্ম তৈরি হয়েছে। আশা করি প্রেসক্লাব ভবিষ্যতে তার ধারাবাহিকতা রক্ষা করবে।  

  • Related Posts

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও আস্থার ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সব সময় দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব…

    Continue reading
    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরান আবারও ইসরায়েল লক্ষ্য করে মিসাইল ছুড়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। শুক্রবার (৬ মার্চ) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে এই হামলা চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ইরান…

    Continue reading

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    কায়রোর মুইজ স্ট্রিটে রমজানের রাত যেন প্রাণবন্ত মিলনমেলা

    কায়রোর মুইজ স্ট্রিটে রমজানের রাত যেন প্রাণবন্ত মিলনমেলা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি