প্রথম টি-টোয়েন্টি শেষের ঝড়ে বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো আফগানিস্তান

১৬ ওভার শেষে ছিল ৬ উইকেটে ১০০ রান। শেষ ৪ ওভারে আরও ৫১ রান তোলে আফগানিস্তান। সবমিলিয়ে ২০ ওভারে ৯ উইকেটে ১৫১ রান করেছে আফগানরা। অর্থাৎ শারজায় প্রথম টি-টোয়েন্টি জিততে হলে বাংলাদেশের দরকার ১৫২ রান।

শারজায় টস জিতে ব্যাটিং বেছে নেয় আফগানিস্তান। তবে খুব একটা সুবিধা করতে পারেনি। পাওয়ার প্লেতে আফগানরা তুলতে পারে ৩ উইকেটে মাত্র ৩৩ রান।

আত্মবিশ্বাসী শুরু করা আফগানিস্তানের ইনিংসে চতুর্থ ওভারে আঘাত হানেন নাসুম আহমেদ। ১০ বলে ১৫ করে বোল্ড হন ইব্রাহিম জাদরান।

সেদিকুল্লাহ অতল হন তানজিম হাসান সাকিবের শিকার। তার শর্ট ডেলিভারিতে ব্যাট চালালে বল সোজা আকাশে উঠে যায়। ক্যাচ নেন পারভেজ হোসেন ইমন। ১২ বলে ১০ করে ফেরেন অতল।

মোস্তাফিজুর রহমানের করা পরের ওভারে রহমানুল্লাহ গুরবাজের সঙ্গে ভুল বোঝাবুঝিতে ননস্ট্রাইকার এন্ডে একই প্রান্তে চলে এসেছিলেন দারউইশ রসুলি (২ বলে ০)। বোলার মোস্তাফিজই বল ধরে স্ট্রাইকার এন্ডে জাকের আলীকে দেন, স্টাম্প ভেঙে রানআউট নিশ্চিত করেন বাংলাদেশ অধিনায়ক।

সপ্তম ওভারে রিশাদ হোসেনকে স্লগ সুইপ করতে গিয়ে শামীম পাটোয়ারীকে ক্যাচ দেন মোহাম্মদ ইসাক (৪ বলে ১)। ৪০ রানে ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে আফগানিস্তান।

সেখান থেকে একটি জুটি গড়েন আজমতউল্লাহ ওমরজাই আর রহমানুল্লাহ গুরবাজ। তাদের ২৭ বলে ৩৩ রানের জুটিটি ভাঙেন রিশাদ। লং অন বাউন্ডারিতে ক্যাচ হন বল সমান ১৮ রান করা ওমরজাই।

একটা প্রান্ত ধরে ছিলেন গুরবাজ। ছক্কা খেয়ে এক বল পরেই তাকে স্লোয়ারে বিভ্রান্ত করেন তানজিম সাকিব। ৩১ বলে ৪০ করে ফেরেন গুরবাজ। একশর আগে (৯৫) রানে ৬ উইকেট হারায় আফগানিস্তান।

সেখান থেকে দলকে লড়াকু পুঁজির পথ গড়ে দেন মোহাম্মদ নবি। তাসকিন আহমেদকে ১৮তম ওভারে তিন ছক্কা হাঁকিয়ে আউট হন তিনি। ২৫ বলে নবির ব্যাট থেকে আসে ৩৮। রশিদ খানকে ৪ রানে উইকেটরক্ষকের ক্যাচ বানান মোস্তাফিজ। শেষদিকে ১২ বলে ১৭ রানের ক্যামিও উপহার দেন শরফুউদ্দিন আশরাফ।

দুটি করে উইকেট নেন তানজিম হাসান সাকিব আর রিশাদ হোসেন।

  • Related Posts

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয়বারের মতো দশম সভা চলছে। রোববার (২৬ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর…

    Continue reading
    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    দেশের তিন বিভাগে আগামী চার দিনে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৬ এপ্রিল) সকালে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় সংস্থাটি এ তথ্য জানিয়েছে। সতর্কবার্তায় বলা হয়, দেশের…

    Continue reading

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ