প্রথম ইনিংসে ৪৭৬ রানে থামলো বাংলাদেশ

মুশফিকুর রহিমের রেকর্ডগড়া সেঞ্চুরির পর ও লিটন দাসের ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরিতে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪৭৬। আয়ারল্যান্ডের হয়ে ক্যারিয়ারের দ্বিতীয় ফাইফার নিয়েছেন অ্যান্ডি ম্যাকব্রাইন।

দ্বিতীয় দিন শততম টেস্টে সেঞ্চুরি করে ১০৬ রানে আউট হন মুশফিকুর রহিম হাম্প্রেসের বলে। ফলে লিটনের সঙ্গে গড়া ১০৮ রানের জুটি ভেঙে যায়। ৩১০ রানে পতন হয় পঞ্চম উইকেটের।

তবে থেমে যাননি লিটন। তুলে নেন ক্যারিয়ারের পঞ্চম শতক। আউট হওয়ার আগে খেলেন ১২৮ রানের সুন্দর এক ইনিংস। মিরাজের সঙ্গেও হয় শতরান পার করা জুটি। ১৩৩ রানের জুটিতে মিরাজের অবদান ৪৭। ভুল থেকে শিক্ষা না নিয়ে মিরাজ উইকেট বিলিয়ে দিলে ভাঙে সেই জুটি গ্যাভিন হোয়ে।

এরপর হয় ছন্দপতন। ৪ বলের ব্যবধানে মিরাজ-লিটন দুজনই ফেরত যান সাজঘরে। হোয়েকে সুইপ করতে গিয়ে টপ এজে স্লিপে ক্যাচ দেন পল স্টার্লিংকে লিটন। ৮ চার ও ২ ছক্কায় ১২৮ রানের ইনিংস খেলেন তিনি। ৪৩৩ রানে ৭ উইকেট হারায় স্বাগতিউকরা।

উইকেটে দুই নতুন ব্যাটার আসেন তাইজুল ইসলাম ও হাসান মুরাদ। দুজনই বোলার হওয়ায়, খুববেশি আর আশা করার ছিল না। হোয়ের বলে ৪ রান করে বোল্ড হন তাইজুল।

এর আগে, প্রথম দিন ৪ উইকেটে ২৯২ রান নিয়ে দিনের খেলা শেষ করে স্বাগতিকরা। মুশফিকুর রহিম ৯৯ ও লিটন অপরাজিত ছিলেন ৪৭ রানে।

গতকাল (বুধবার) সকালে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাট করতে নেমে ৫২ রানের উদ্বোধনী জুটি গড়েন সাদমান ও মাহমুদুল। সেই জুটি ভাঙেন অ্যান্ডি ম্যাকব্রাইন, সাদমানকে ব্যক্তিগত ৩৫ রানে বিদায় করে। মাহমুদুলকেও সাজঘরে ফেরান তিনি দলীয় ৮২ রানে। ৩৪ রান করেন তিনি।

অধিনায়ক শান্ত মাত্র ৮ রান করে কাটা পড়েন ম্যাকব্রাইনেরই বলে। ৯৫ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। এরপর মুশফিকের সঙ্গে ১০৭ রানের জুটি গড়ার পর ৬৩ রান করা মুমিনুলকে ফিরিয়ে আবারও আঘাত হানেন ম্যাকব্রাইন।

২০২ রানে ৪ উইকেট হারানো স্বাগতিকরা দিনশেষে আর উইকেট হারায়নি।

  • Related Posts

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। তিনি বলেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার…

    Continue reading
    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হোয়াইট হাউজ জানিয়েছে, ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন, ইরানিরা আলোচনা করতে…

    Continue reading

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা