প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে শাহরুখ খান

এ বছর ভারতের ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার কারা পাবেন, এই তালিকা আগেই ঘোষণা করা হয়েছিল। এবার পালা পুরস্কার প্রদানের। আজ (২৩ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসর বসেছে, যেখানে প্রথমবার শ্রেষ্ঠ অভিনেতার জন্য জাতীয় পুরস্কারে পুরস্কৃত হলেন বলিউড বাদশা শাহরুখ।

অনুষ্ঠানে সাদা শার্ট-কালো স্যুটে দেখা গেলো শাহরুখকে। কাঁচাপাকা চুলে অভিনেতাকে দেখেই হইচই পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। শাহরুখের এই লুক দেখে স্পষ্ট, তিনি নতুন সিনেমা ‘কিং’র লুকেই সবার সামনে এসেছেন।

শাহরুখের সামনে যে প্লেসকার্ড রাখা ছিল সেখানে বড় করে লেখা, ‘শ্রী শাহরুখ খান’। এই দৃশ্য শুধু অভিনেতার জন্য নয়, পুরো দর্শক মহলের জন্যই আবেগঘন একটি মুহূর্ত। দীর্ঘ ক্যারিয়ারে এই প্রথম জাতীয় পুরস্কারে সম্মানিত হলেন তিনি।

যদিও দর্শকদের মতে, অনেক আগেই জাতীয় পুরস্কারে সম্মানিত হওয়ার কথা ছিল শাহরুখের। তিনি আজ পর্যন্ত যে যে চরিত্রে অভিনয় করেছেন, এর মধ্যে এমন অনেক চরিত্রের জন্যই তার এ পুরস্কার পাওয়ার কথা তবে তা হয়নি। অবশেষে ‘জওয়ান’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কারে পুরস্কৃত হলেন।

প্রায় ৩ দশক পরে জাতীয় পুরস্কারের সম্মানিত হয়ে শাহরুখ বলেন, ‘জাতীয় পুরস্কার পাওয়া আমার জীবনের এক অবিস্মরণীয় সম্মান। আমি আজীবন এই মুহূর্ত মনে রাখব।’ মঞ্চে শাহরুখ খান ছাড়াও উপস্থিত ছিলেন রানি মুখোপাধ্যায়।

প্রায় ৩০ বছরের কেরিয়ারে এই প্রথম জাতীয় পুরস্কারে সম্মানিত হলেন রানিও। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমায় অসামান্য অভিনয় করে সেরা অভিনেত্রীর সম্মানে সম্মানিত হলেন এ অভিনেত্রী। এছাড়া জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছেন বিক্রান্ত মাসে, যাকে রানি মুখোপাধ্যায়ের পাশেই বসে থাকতে দেখা যায়। ‘টুয়েলভথ ফেল’ সিনেমার জন্য জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছেন বিক্রান্ত।

  • Related Posts

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আবুল কাশেম ফজলুল হক শুধু কৃষক সমাজের নেতা ছিলেন না, তিনি ছিলেন অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা। তার সংবেদনশীলতা, মমতা ও রাজনৈতিক আপসহীনতা তাকে সর্বভারতীয় রাজনীতির উচ্চ…

    Continue reading
    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    সারাদেশে গত কয়েক দিনের তীব্র তাপদাহের পর স্বস্তির বৃষ্টির সঙ্গে ধেয়ে আসা কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেলের মধ্যে দেশের উত্তর…

    Continue reading

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা