প্রথমবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতলো আল আহলি

জাপানের ক্লাব কাওয়াসাকি ফ্রন্টেলেকে ২-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ এলিট শিরোপা জয় করেছে সৌদি আরবের ক্লাব আল আহলি।

শনিবার রাতে কানায় কানায় পূর্ণ কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে প্রথম ছয় মিনিটেই দু’বার সুযোগ তৈরি করেও গোল থেকে বঞ্চিত হয় আল আহলি। কাওয়াসাকির গোলরক্ষক লুইস ইয়ামাগুচি প্রথমে ইভান টোনির জোরালো ডান পায়ের শট ফিরিয়ে দেন এবং পরের কর্নারে জিয়াদ আল-জোহানির শট ঠেকান।

১১ মিনিটে কাওয়াসাকির ব্রাজিলিয়ান খেলোয়াড় মার্সিনহো দারুণ একক নৈপুণ্যে প্রায় চুপ করিয়ে দিচ্ছিলেন স্বাগতিক দর্শকদের। কিন্তু তার শটটি বাইরে চলে যায়।

প্রথমার্ধের ১০ মিনিট বাকি থাকতে কাওয়াসাকি নিজেদের অর্ধে বল হারালে গোলের সূচনা হয়। আল আহলির ফিরমিনো বল দেন আরেক ব্রাজিলিয়ান গালেনোকে। ২৫ মিটার দূর থেকে শট নিয়ে বল জালে ফেলেন গালেনো।

এর কিছুক্ষণ পরই দ্বিতীয় গোল পায় আল আহলি। ফিরমিনো আবারও মুখ্য ভূমিকা রাখেন। ডান পাশে আগাতে আগাতে বক্সে একটি পাস বাড়ান, যেটি আইভরিয়ান তারকা ফ্রাংক কেসিয়ে মাথা ছুঁইয়ে জালে পাঠান।

২-০ গোলে পিছিয়েও ম্যাচে ফেরার জন্য প্রাণপণ লড়াই করে কাওয়াসাকি। বদলি খেলোয়াড় সাই ভ্যান ওয়ার্মেস্কারকেন একটি হেড বাইরে মারেন এবং সেমিফাইনালে আল নাসরের বিপক্ষে জয়ের নায়ক বদলি তারকা তাতসুয়া ইতো ১৫ মিনিট বাকি থাকতে একটি শট অল্পের জন্য বাইরে মারেন।

ইতো আরেকটি শট মেন্ডির পোস্টের সামনে দিয়ে মারেন। তবে শেষ পর্যন্ত আর গোলের দেখা পায়নি কাওয়াসাকি। ফলে তৃতীয়বারের মতো ফাইনাল উঠে অবশেষে শিরোপা জয়ের গৌরব অর্জন করে আল আহলি। এর আগে ১৯৮৬ ও ২০১২ সালের রানার্সআপ হয়েছিল দলটি।

আল আহলির গোলরক্ষক এডুয়ার্ড মেন্ডি বলেন, ‘আমরা খুবই গর্বিত। যখন আমরা জানলাম শেষ আটের খেলা জেদ্দায় হবে, তখনই আমাদের লক্ষ্য ছিল আমাদের ভক্তদের সামনে চ্যাম্পিয়ন হওয়া। আমি ১৮ মাস আগে এখানে আসার পর থেকে তারা আমাদের অনেক সমর্থন দিয়েছে।’

নিজের মাঠে আল আহলি প্রবেশ করে ফেবারিট হিসেবেই। এছাড়া তাদের দলে ছিল দামী বিদেশি খেলোয়াড়দের সমন্বয়ও ছিল। যাদের মধ্যে ইউরোপীয় চ্যাম্পিয়ন্স লিগজয়ী রিয়াদ মাহরেজ এবং অধিনায়ক রবার্তো ফিরমিনো অন্যতম।

  • Related Posts

    জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

    ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং সাবেক…

    Continue reading
    ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট

    ইরান যুদ্ধসহ গুরুত্বপূর্ণ নানা ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ও রিপাবলিকান পার্টি ‘ভুল পথে’ এগোচ্ছে। মার্কিন কংগ্রেসের সাবেক সদস্য মার্জোরি টেইলর গ্রিন এমন মন্তব্য করেছেন। তার এমন মন্তব্যে ‘মেক আমেরিকা গ্রেট…

    Continue reading

    জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

    জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

    ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট

    ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট

    ময়নাতদন্ত ছাড়াই বর-কনেসহ ১৪ জনের মরদেহ হস্তান্তর

    ময়নাতদন্ত ছাড়াই বর-কনেসহ ১৪ জনের মরদেহ হস্তান্তর

    ইরানকে বিশ্বকাপ না খেলার পরামর্শ ট্রাম্পের

    ইরানকে বিশ্বকাপ না খেলার পরামর্শ ট্রাম্পের

    ফিরেছেন শামীম হাসান সরকার, জমবে ‘ব্যাচেলর পয়েন্ট’

    ফিরেছেন শামীম হাসান সরকার, জমবে ‘ব্যাচেলর পয়েন্ট’

    বাহরাইনের বাইরে থাকলেও ভিসা নবায়ন করতে পারবেন বাংলাদেশিরা

    বাহরাইনের বাইরে থাকলেও ভিসা নবায়ন করতে পারবেন বাংলাদেশিরা

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট