প্রখ্যাত আলোকচিত্রী চঞ্চল মাহমুদ আর নেই

না ফেরার দেশে চলে গেছেন দেশের প্রখ্যাত ফ্যাশন আলোকচিত্রী চঞ্চল মাহমুদ। শুক্রবার (২০ জুন) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দীর্ঘদিন ধরে তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন এবং লাইফ সাপোর্টে ছিলেন। আগেও মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন, তবে এবার আর ফেরেননি।

চঞ্চল মাহমুদ ছিলেন বাংলাদেশের ফ্যাশন ও মডেল আলোকচিত্র জগতের অন্যতম পথিকৃৎ। প্রায় সাড়ে চার দশক ধরে আলোকচিত্রী হিসেবে কাজ করেছেন তিনি। তার তোলা অসংখ্য ছবি শুধু দেশের ফ্যাশন অঙ্গন নয়, সংস্কৃতি জগতেও রেখেছে সুস্পষ্ট ছাপ।

তিনি ‘চঞ্চল মাহমুদ ফটোগ্রাফি’ নামে একটি প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করতেন, যেখানে নতুন প্রজন্মের ফটোগ্রাফারদের দক্ষ করে তোলার লক্ষ্যে কাজ করেছেন। তার ছবির একাধিক প্রদর্শনীও হয়েছে দেশে-বিদেশে।

বাংলাদেশের অনেক মডেল ও অভিনেতা-অভিনেত্রীর ক্যারিয়ার শুরুতে তার ক্যামেরার ফ্রেমেই প্রথম পরিচিতি পায়। তার মৃত্যুতে দেশের আলোকচিত্র ও সংস্কৃতি অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

  • Related Posts

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    ত্রয়োদশ জাতীয় সংসদে সভাপতিত্ব করার জন্য বিএনপির বর্ষীয়ান নেতা ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের…

    Continue reading
    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় সংসদ অধিবেশন শুরু হয়। এরপর বক্তব্য তুলে ধরেন প্রধানমন্ত্রী। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে জাতীয়…

    Continue reading

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    বান্দরবানে হোটেল বুকিংয়ের হিড়িক

    বান্দরবানে হোটেল বুকিংয়ের হিড়িক

    শেষ ২০ মিনিটের ঝড়ে চেলসিকে উড়িয়ে দিল পিএসজি

    শেষ ২০ মিনিটের ঝড়ে চেলসিকে উড়িয়ে দিল পিএসজি

    কানে সম্মানসূচক পাম দ’র পাচ্ছেন, মনে আছে বারব্রাকে

    কানে সম্মানসূচক পাম দ’র পাচ্ছেন, মনে আছে বারব্রাকে

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে বললেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে বললেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের