পোস্টাল ভোট অ্যাপ উন্মুক্তে উচ্ছ্বসিত ইউরোপের বাংলাদেশিরা

প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধনের অ্যাপ পোস্টাল ভোট বিডি উন্মুক্ত করে দিয়েছে নির্বাচন কমিশন। ইউরোপসহ সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা বাংলাদেশিরা এখন সহজেই ভোটার হিসেবে নিজেদের নিবন্ধন করতে পারছেন। আর এ সুযোগ পাওয়ায় ভোট প্রদানের অপেক্ষায় আনন্দে ভাসছেন ইউরোপের প্রবাসী বাংলাদেশিরা।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর ) রাতের প্রথম প্রহর থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপ উন্মুক্ত করে দেওয়া হয়েছে। নিবন্ধন করা যাবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।  ইউরোপ থেকে এ অ্যাপে ভোটার নিবন্ধনের সময়সীমা ছিল ২৯ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত।

এর আগে ইতালি, ডেনমার্ক ও জার্মানিতে বিএনপি, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ভোটার নিবন্ধনের সময়সীমা বাড়ানোর জন্য দূতাবাসগুলোর মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানিয়েছিল। দূতাবাসের কর্মকর্তারাও নির্বাচন কমিশনের কাছে প্রবাসীদের দাবি অনুযায়ী ভোটার নিবন্ধনের সময়সীমা বাড়ানোর অনুরোধ জানিয়েছিলেন।  প্রবাসীদের দাবি অনুযায়ী সময়সীমা বাড়ানোয় এখন বিপুল সংখ্যক বাংলাদেশি ভোট দিতে পারবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জার্মানির কমিউনিটি সংগঠক মাহবুব উল্লাহ খান মাসুম বাংলানিউজকে বলেন, আমরা আমাদের কমিউনিটি সংগঠনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে নিবন্ধনের সব প্রক্রিয়া জানাচ্ছি। সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচার করছি। প্রথমবারের মতো ভোটদানের এমন সুযোগ ও নিবন্ধনের সময় বাড়ানোয় আমরা খুবই খুশি।
 
একই কথা বলেন কমিউনিটি সংগঠক ড. শফিকুল ইসলাম। তিনি বলেন, মানুষ দীর্ঘদিন দেশেই ভোট দিতে পারেননি। এবার ইউরোপ থেকে ভোট দিতে পারবেন। তাই বাংলাদেশিদের মধ্যে ভোট প্রদানের আগ্রহের অভাব নেই। আমরা জানতে পেরেছি অনেকের ভোটার কার্ড নেই। যদি ভোটার কার্ড ছাড়া পাসপোর্ট দিয়েও ভোট প্রদানের সুযোগ করে দেওয়া যায় তাহলে ভোটার নিবন্ধনের সংখ্যা আরো বাড়বে।

ইতালির এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের আহ্বায়ক রাসেল মোহাম্মদ বাংলানিউজকে বলেন, আমরা কিছুদিন আগেও দূতাবাসে গিয়ে ভোটার নিবন্ধনের সময়সীমা বাড়ানোর দাবি জানিয়েছিলাম। এখন ইতালিতে থাকা বিপুল সংখ্যক বাংলাদেশি সবাই অনেক খুশি। আশা করি, সবাই ভোটার হিসেবে নিবন্ধন করে নিজেদের পছন্দমতো প্রার্থী নির্বাচন করতে পারবেন।

একইভাবে ডেনমার্কের কমিউনিটি সংগঠক রাকিবুল ইসলাম বাংলানিউজকে বলেন, ডেনমার্কের দূতাবাস খুবই সক্রিয়। তারা আমাদেরকে নানাভাবে সহযোগিতা করছে। আশা করি, ডেনমার্কের সব বাংলাদেশি এবার ভোট প্রদান করবে।

  • Related Posts

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার নারীর নিরাপত্তা বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সাইবার বুলিং এবং অনলাইনে নারীর বিরুদ্ধে হয়রানি বন্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার (৭ মার্চ)…

    Continue reading
    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জন্য এমন একজন ‘প্রেসিডেন্ট বেছে নিতে’ চান যিনি দেশটিকে যুদ্ধে নিয়ে যাবেন না। খবর বিবিসির। ট্রাম্প…

    Continue reading

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের