পেন্টাগনের নাম বদলে ‘যুদ্ধ দপ্তর’ রাখলেন ট্রাম্প

পেন্টাগনের নাম পরিবর্তন করে ‘ডিপার্টমেন্ট অব ওয়ার’ বা যুদ্ধ দপ্তর রাখার জন্য একটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (৫ সেপ্টেম্বর) হোয়াইট হাউজে সাংবাদিকদের সামনে তিনি বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে এটি অনেক বেশি উপযুক্ত নাম। আমাদের কাছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী আছে।

সিএনএনের প্রাপ্ত তথ্যপত্র অনুযায়ী, এই আদেশে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী, প্রতিরক্ষা দপ্তর ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ‘সেক্রেটারি অব ওয়ার’, ‘ডিপার্টমেন্ট অব ওয়ার’ ও ‘ডেপুটি সেক্রেটারি অব ওয়ার’সহ বিভিন্ন উপাধি ব্যবহার করার অনুমোদন দেওয়া হয়েছে। এরপরই পরিবর্তন কার্যকর শুরু হয়।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের দপ্তরের বাইরে নামফলক বদলে যায়, আর ডিপার্টমেন্ট অব ডিফেন্সের ওয়েবসাইট (defense.gov) রিডাইরেক্ট হয়ে যায় war.gov-এ, যেখানে ওপরে বড় অক্ষরে লেখা ‘ইউএস ডিপার্টমেন্ট অব ওয়ার।’

হেগসেথ বলেন, এটি শুধু নাম বদল নয়, বরং পুনঃপ্রতিষ্ঠা। আমরা শুধু প্রতিরক্ষায় নয়, আক্রমণেও যাবো। সেনাদের শুধু রক্ষক নয়, যোদ্ধা হিসেবে গড়ে তুলব।

আদেশে আরও বলা হয়েছে, সব নির্বাহী দপ্তর ও সংস্থা অভ্যন্তরীণ ও বহিরাগত যোগাযোগে নতুন উপাধি ব্যবহার করবে। একইসঙ্গে হেগসেথকে নির্দেশ দেওয়া হয়েছে স্থায়ীভাবে নাম পরিবর্তনের জন্য আইনগত ও নির্বাহী পদক্ষেপের সুপারিশ করতে।

তবে ট্রাম্প নিজে স্বীকার করেছেন, এ পরিবর্তন স্থায়ী করতে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হতে পারে। তিনি বলেন, আমি নিশ্চিত নই কংগ্রেসের অনুমোদন লাগবে কি না। তবে আমরা সেটা জেনে নেব।”

মার্কিন প্রতিরক্ষা দপ্তরের নাম সর্বশেষ বদলানো হয়েছিল ১৯৪৯ সালে। জর্জ ওয়াশিংটনের সময় প্রথমে এর নাম ছিল ‘ডিপার্টমেন্ট অব ওয়ার’। পরে প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান জাতীয় নিরাপত্তা আইন সই করলে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী একীভূত হয়ে ‘ডিপার্টমেন্ট অব ডিফেন্স’ নাম নেয়।

পেন্টাগনের নাম পরিবর্তনের এই প্রচেষ্টা হেগসেথের সাম্প্রতিক উদ্যোগগুলোর অংশ। তিনি বাইডেন আমলে বাতিল হওয়া ‘কনফেডারেট’ যুগের ঘাঁটির নাম পুনরায় ফিরিয়ে আনেন এবং নৌবাহিনীর হার্ভি মিল্কের নামে রাখা একটি জাহাজের নামও পরিবর্তন করেন।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের