‘পুষ্পা ২’ সিনেমার বিরুদ্ধে শিক্ষকদের গুরুতর অভিযোগ

সাম্প্রতিক সময়ে বলিউডে মুক্তি পাওয়া আলোচিত সিনেমাগুলোর মধ্যে ‘পুষ্পা’ অন্যতম। এটি বক্স অফিসে ঝড় তুলেছিল। এবার সিনেমাটির বিরুদ্ধে সমাজে কুপ্রভাব ফেলার অভিযোগ উঠেছে। থুতনির নিচ থেকে হাত সরিয়ে বিশেষ কায়দায় আল্লু অর্জুন বলে ওঠেন, ‘ঝুঁকেগা নেহি’।

আবার কখনো একটা কাঁধ উঁচু করে হাঁটেন তিনি চরিত্রের জন্যই। ‘পুষ্পা’র চরিত্রে অভিনয় করা আল্লুর চলাফেরার এ স্টাইল সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ছড়িয়ে পড়েছিল। অনেকেই এই কায়দা নকল করে নিজেরাও সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিও তুলে পোস্ট করতেন। এবার ঠিক এ কারণেই আঙুল উঠল আল্লুর দিকে।

ভারতের হায়দারাবাদের ইউসুফগুড়ার এক সরকারি স্কুলের প্রধান শিক্ষক ‘পুষ্পা’ সিনেমার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তার অভিযোগ, এ সিনেমার জন্যই শিক্ষার্থীরা দিন দিন বখে যাচ্ছেন। শিশুদের উপর ব্যাপক কুপ্রভাব পড়ছে। সম্প্রতি শিক্ষা সমিতির সঙ্গে বৈঠক করেছেন বিভিন্ন স্কুলের শিক্ষক ও প্রধান শিক্ষকেরা। তখনই বিষয়টির উপর আলোকপাত করা হয়। শিক্ষার্থীদের ওপর চলচ্চিত্র কী ধরনের প্রভাব ফেলছে, তা নিয়ে দীর্ঘ আলোচনা হয়।

ইউসুফগুড়া স্কুলের প্রধান শিক্ষক ক্ষোভপ্রকাশ করে দাবি করেন, বিশেষ করে সরকারি স্কুলের পড়ুয়াদের সামাল দেওয়া দিন দিন কঠিন হয়ে উঠছে। এমন নয় যে তারা স্কুলে নিয়মিত আসছে না। কিন্তু শিষ্টাচার, কথা বলার ধরন— কিছুই তাদের মধ্যে ঠিক নেই। কথায় কথায় অপশব্দের ব্যবহার করছে। এমনকি শিক্ষিকার দাবি, ‘পুষ্পা-২’ দেখেই অদ্ভুত চুলের ছাঁট নিয়ে স্কুলে আসছে তারা। বাবা-মায়েরাও এসব নিয়ে খুব একটা চিন্তিত নন বলে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

শিক্ষিকা এ প্রসঙ্গে বলেছেন, ‘ওদের আচার-আচরণ মোটেই সুবিধাজনক নয়। কথায় কথায় গালিগালাজ করে। বিশেষ করে চুলের ছাঁটও খুব খারাপ। মানুষের সান্নিধ্য কিভাবে পেতে হয় তা শিখতে বললে ওরা আমাদের কথায় কান দেয় না। ওদের মা-বাবারও যেন কিছুই যায়-আসে না।’ এ বিষয়গুলো সোশ্যাল মিডিয়াতেও তুলে ধরেছেন সেই শিক্ষক। নেটিজেনদের কাছ থেকেও মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে।

নেটিজেনদের একজনের ভাষ্য, ‘এই হচ্ছে কুরুচিকর সিনেমার অবদান। আমি জীবনেও এ ধরনের সিনেমা দেখিনি এবং দেখার জন্য উৎসাহও দিইনি। বিনোদন হিসেবেও কেনো এ ধরনের সিনেমা দেখানো হবে? ভালো জিনিস দেখেও তো বিনোদন সম্ভব।’

অন্যদিকে একজন ভিন্নমত পোষণ করে লিখেছেন, ‘সিনেমার দোষ দিলে হবে? শিক্ষার্থীদের মানুষের সান্নিধ্যে গেলে কি করতে হবে তা শেখানো তো শিক্ষকদের দায়িত্ব।’

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের