পুলিশকে জিম্মি করে যাত্রীবাহী গাড়িতে ডাকাতি

হবিগঞ্জের বানিয়াচংয়ে গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ঘটনাস্থলে টহলরত পুলিশ উপস্থিত হলে তাদের গাড়িতে জিম্মি করে পালিয়ে যায় ডাকাতরা।

শনিবার (২৪ মে) দিনগত রাত ১টায় বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কের কুন্ডুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ডাকাতির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, টহল পুলিশ সিএনজিচালিত অটোরিকশায় ছিল। তাদের জিম্মি করে ওই স্থান দিয়ে চলাচলকারী কয়েকটি গাড়িতে ডাকাতি করে দুর্বৃত্তরা। ডাকাতদের ধরতে অভিযান শুরু হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার দিনগত গভীর রাতে আনুমানিক ১৫-১৬ জনের ডাকাতদল রাস্তায় বৈদ্যুতিক খুঁটি ফেলে ব্যারিকেড দেয়। তারা রাস্তায় চলাচলকারী দুটি পিকআপভ্যান ও একটি প্রাইভেটকার আটক করে। এসময় বানিয়াচং থানা পুলিশের একটি টহলদল ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে গাড়িতেই টহল পুলিশদের জিম্মি করে রাখে ডাকাতদল। ফলে পুলিশ গাড়ি থেকে বের হতে পারেনি। এরপর তিনটি গাড়িতে ডাকাতি করে চলে যায় ডাকাতরা।

প্রসঙ্গত, প্রায় ১০ বছর আগে পুলিশের গুলিতে ঝিলকী নামের এক কুখ্যাত ডাকাত নিহত হওয়ার পর বানিয়াচংয়ে ডাকাতির ঘটনা ঘটেনি। শনিবার আবার ডাকাতির ঘটনা ঘটলো।

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী