পুতিনের সঙ্গে ‘জরুরি বৈঠক’রাশিয়া যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বড় কিছুর ইঙ্গিত?

ইরানে মার্কিন হামলার পর রোববারই (২২ জুন) রাশিয়া সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তিনি আজ (রোববার) মস্কো যাবেন এবং সোমবার (২৩ জুন) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন।

ইস্তাম্বুলে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘রাশিয়া ইরানের বন্ধু এবং আমাদের মধ্যে একটি কৌশলগত অংশীদারিত্ব রয়েছে।’

রাশিয়া জেসিপিওএ-র অন্যতম স্বাক্ষরকারী দেশ উল্লেখ করে আরাঘচি বলেন, ‘আমরা সব সময় একে অপরের সাথে পরামর্শ করি এবং আমাদের অবস্থান সমন্বয় করি।’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, 

আমি আগামীকাল (সোমবার) রাশিয়ার প্রেসিডেন্টের সাথে গুরুত্বপূর্ণ পরামর্শ করব এবং আমরা একে অপরের সঙ্গে কাজ চালিয়ে যাব।

এর আগে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘বর্বর সামরিক আগ্রাসনের’ নিন্দা জানান আরাঘচি। ইস্তাম্বুলে ওআইসি শীর্ষ সম্মেলনে বক্তৃতাকালে বলেন, ‘এটি (মার্কিন হামলা) জাতিসংঘের সনদের মৌলিক নীতি এবং আন্তর্জাতিক আইনের একটি জঘন্য, গুরুতর লঙ্ঘন।’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, 

কূটনীতির দরজা সর্বদা খোলা থাকা উচিত, কিন্তু এখনই তা নয়। আমার দেশ আক্রমণের শিকার হয়েছে, আগ্রাসনের শিকার হয়েছে এবং আমাদের আত্মরক্ষার বৈধ অধিকারের ভিত্তিতে প্রতিক্রিয়া জানাতে হবে।

ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা ‘আন্তর্জাতিক আইনের ক্ষমার অযোগ্য লঙ্ঘন’ বলেও মন্তব্য করেন তিনি। 

আব্বাস আরাঘচি বলেছেন, ‘যুদ্ধবাজ এবং আইনহীন’ মার্কিন প্রশাসন তার ‘আগ্রাসনের বিপজ্জনক পরিণতির জন্য’ সম্পূর্ণরূপে দায়ী থাকবে। 

এদিকে, মার্কিন হামলার পরপরই ইরানের পররাষ্ট্রমন্ত্রীর রাশিয়া সফর ‘বড় কিছুর ইঙ্গিত’ বহন করছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। 

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!