পিরোজপুরে টানা তিনদিন বৃষ্টি, দুর্ভোগে মানুষ

পিরোজপুরে টানা তিনদিনের বৃষ্টিতে দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ। সোমবার (১৬ জুন) রাত থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়। যা বুধবারও (১৮ জুন) অব্যাহত থাকে। এছাড়া সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ভোগান্তি চরমে উঠেছে শহরবাসীর।

পিরোজপুর পৌরসভার প্রাণকেন্দ্র ক্লাব রোড, পোস্ট অফিস রোড, বয়েজ স্কুল রোড, সিআইপাড়া রোডসহ বেশ কিছু জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

পিরোজপুর ক্লাব রোডে কলা বিক্রেতা বেল্লাল শেখ বলেন, কয়েকদিন ধরে অনেক বৃষ্টি পড়ছে। তেমন বেচাবিক্রি হচ্ছে না। গতকাল ৫০০ টাকার মতো কলা বিক্রি করেছি। ৫০০ টাকার কলা বিক্রি করলে সামান্য কিছু টাকা লাভ হয়। তা দিয়ে কীভাবে চলবো? এছাড়া বৃষ্টির কারণে কলা নষ্ট হয়ে যাচ্ছে।

পিরোজপুর শহরের লিচু বিক্রেতা রিয়াজ আহমেদ বলেন, বৃষ্টিতে লোকজন বাড়ি থেকে কম বের হচ্ছে, এ কারণে বেচাবিক্রি নেই বললেই চলে। বৃষ্টি যদি না কমে তাহলে লিচু নষ্ট হয়ে যাবে। সকাল থেকে এখন পর্যন্ত ৭-৮০০ টাকার মতো লিচু বিক্রি করেছি।

পিরোজপুর পৌর শহরে ২০ বছর ধরে রিকশা চালান মোস্তফা আকন। তিনি বলেন, এই শহরের রাস্তাঘাট একদম ভালো না। কয়েকদিন ধরে বৃষ্টি পড়ছে, অনেক রাস্তায় পানি জমেছে। যাত্রীরা যেতে চাইলে তাদের না বলে দেই। ওইসব রাস্তায় গেলে রিকশার ক্ষতি হয়। সড়কের প্রত্যেক জায়গায় ভাঙা ও গর্ত। কর্তৃপক্ষের দ্রুত এগুলো ঠিক করা দরকার।

পিরোজপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী ধ্রুব লাল দত্ত বনিক বলেন, পিরোজপুর পৌরসভাটি একটি প্রথম শ্রেণির পৌরসভা। এই পৌরসভায় ৩৩০ কিলোমিটার রাস্তা রয়েছে যার অধিকাংশের অবস্থা খুব বেশি ভালো না। পর্যাপ্ত বাজেট না থাকায় এগুলো সংস্কার করা যাচ্ছে না। তবে বরাদ্দ পেলে অতি দ্রুত রাস্তাগুলো সংস্কার করে চলার উপযোগী করা হবে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!