পিএসএলে ফিরে নিজেকে নতুন করে খুঁজে পাচ্ছেন সাকিব

দীর্ঘদিন পর মাঠে ফিরেছেন সাকিব আল হাসান। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে খেলতে নেমে নিজের অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুখ খুললেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।

করাচি কিংসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অনুভূতির কথা জানান তিনি।

সম্প্রতি লাহোরে যোগ দিয়ে এক ম্যাচ খেলেছেন সাকিব। সেই ম্যাচে ব্যাট হাতে প্রথম বলেই আউট হন তিনি। পরে বল হাতে ২ ওভারে দেন ১৮ রান। তবে তার দল ম্যাচ জিতে নেয় ২৬ রানে। প্রথম ম্যাচে ভালো না করলেও মাঠে ফিরে বেশ স্বস্তি পাচ্ছেন তিনি।

সাকিব বলেন, “খেলার মধ্যে না থাকলে শরীর কেমন প্রতিক্রিয়া দেয় সেটা দেখতে হয়। অনেকদিন পর মাঠে নামলে একটু ভিন্ন লাগে, তবে আমার জন্য অভিজ্ঞতাটা ভালোই হয়েছে। সামনে লাহোর কালান্দার্সের ম্যাচগুলো আমার জন্য আরও ভালো হবে বলে আশা করছি। “

প্লে-অফ নিশ্চিত করতে করাচির বিপক্ষে জয়ের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। “প্লে-অফে যেতে হলে আমাদের জয় খুবই গুরুত্বপূর্ণ। করাচি কিংস অনেক ভালো দল, আমাদের সেরা খেলাটাই খেলতে হবে,” বলেন সাকিব।

পিএসএলে নিজের অভিজ্ঞতা প্রসঙ্গে সাকিব বলেন, “গত ১০ বছরে পিএসএলের অনেক উন্নতি দেখেছি। আমি কয়েকবার এই লিগে খেলেছি এবং প্রতিবারই ভালো অভিজ্ঞতা হয়েছে। এটা প্রতিনিয়ত বড় হচ্ছে, এবং এটা ইতিবাচক দিক। “

লাহোর কালান্দার্সের ড্রেসিংরুমের পরিবেশ নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন তিনি, “দলের পরিবেশ খুব চমৎকার। শাহিন আফ্রিদি ও হারিস রউফের মতো ফাস্ট বোলারদের সঙ্গে এবার একই দলে খেলছি, যাদের আগে প্রতিপক্ষ হিসেবে দেখেছি। এখন একসঙ্গে খেলার মাধ্যমে আমরা একে অপরকে আরও ভালোভাবে জানার সুযোগ পাচ্ছি। “

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজের ভবিষ্যৎ নিয়েও মন্তব্য করেছেন সাকিব, “আমি এখন বিভিন্ন লিগ খেলতে চাই, পিএসএলও তার মধ্যে রয়েছে। সামনের চার-পাঁচ মাসে কী হবে জানি না, তবে এখন আমার কিছু চুক্তি আছে। যেগুলো থাকছে, সেগুলো আমি খেলব। “

এছাড়া আসন্ন পাকিস্তান-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ নিয়েও আশাবাদী সাকিব, “বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ভালো একটা সিরিজ হবে আশা করি। দুই দলেরই অনেক তরুণ ও উদ্যমী খেলোয়াড় রয়েছে। তাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা সিরিজ হবে। “

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী