পাসপোর্ট ইস্যু ও সংশোধনে দূতাবাসেই সেবা, মালদ্বীপে প্রবাসীদের জন্য সুখবর

মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের জন্য পাসপোর্ট ইস্যু ও সংশোধনে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ হাইকমিশন। বিমানবন্দরে জটিলতা এড়াতে এখন থেকে দূতাবাসেই প্রয়োজনীয় কাগজপত্রের ভিত্তিতে পাসপোর্ট ইস্যু, নবায়ন ও তথ্য সংশোধনের আহ্বান জানানো হয়েছে।

পাসপোর্ট প্রবাসীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি। দেশে ই-পাসপোর্ট চালু হওয়ায় প্রবাসী বাংলাদেশিরাও এখন তা হাতে পাচ্ছেন। কিন্তু অনেক সময় নতুন পাসপোর্টের তথ্যে ভুল কিংবা জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদের সঙ্গে মিল না থাকায়, দেশে গিয়ে এসব সংশোধন করে, পুনরায় মালদ্বীপে এসে বিমানবন্দরে বিপাকে পড়ছেন।

এই সমস্যা নিরসনে এখন থেকে দূতাবাসে কাগজপত্র যাচাই করেই পাসপোর্ট ইস্যু, নবায়ন ও সংশোধন করা যাবে বলে এক নির্দেশনায় জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন। নির্দেশনায় হাইকমিশন আরও জানায়, মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি কেউ যেন দেশে গিয়ে তথ্য পরিবর্তন না করেন। বরং মালদ্বীপে থেকেই দূতাবাসে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে সংশোধনের আবেদন করতে হবে।

নয়তো মালদ্বীপে ফেরার সময় বিমানবন্দরে তারা নানান জটিলতায় পড়তে পারেন। এমনকি তাদের দেশেও ফেরত পাঠানো হতে পারে। এই উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। তারা বলেন, পুরাতন পাসপোর্ট বদলে ই-পাসপোর্ট করা যাচ্ছে। পাশাপাশি মিলছে নাম-ঠিকানা সংশোধনের সুযোগও।

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ জানিয়েছেন, সঠিক কাগজপত্র জমা দিলে দূতাবাস থেকেই সব কাজ করা সম্ভব। এতে বিমানবন্দরের ঝামেলা কমবে।

তিনি বলেন, মালদ্বীপ প্রবাসীরা বাংলাদেশে গিয়ে কোনো তথ্য পরিবর্তন করবেন না। এটি করলে মালদ্বীপে ফেরার সময় জটিলতার সম্মুখীন হওয়া লাগতে পারে। নতুন করে আসার ক্ষেত্রে আগ্রহীরা সংশোধন করার আগে হাইকমিশনে যোগাযোগ করবেন।

পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র সংশোধন আরও সহজে ও দ্রুত করার দাবি সংশ্লিষ্টদের।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!