পাল্লেকেলেতে আজ ইতিহাস গড়ার সুযোগ বাংলাদেশের

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে আজ মঙ্গলবার মাঠে নামছে বাংলাদেশ। সিরিজ ১-১ সমতায় থাকায় এই ম্যাচটি পরিণত হয়েছে অঘোষিত ফাইনালে। পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচটি মাঠে গড়াবে বিকেল ৩টায়।

সিরিজের প্রথম ম্যাচে অপ্রত্যাশিত ব্যাটিংধসের কারণে ৭৭ রানে হেরে গিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে শ্বাসরুদ্ধকর লড়াই শেষে ১৬ রানের জয়ে সিরিজে ১-১ সমতা ফেরায় টাইগাবাহিনী।

দুই দলেরই চোখ এখন শেষ ওয়ানডেতে। আজ বিকেল তিনটায় সোনালী ট্রফি জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে মেহেদী হাসান মিরাজ ও চারিথ আসালঙ্কার দল।

পাল্লেকেলেতে মঙ্গলবার ইতিহাস গড়ার সুযোগ রয়েছে বাংলাদেশ। শেষ ওয়ানডে জিততে পারলেই কেবল ইতিহাসের নতুন অধ্যায় লিখতে পারবে টাইগাররা।

এখন পর্যন্ত শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। সব মিলিয়ে ১০টি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলে বাংলাদেশ জিতেছে মাত্র ২টিতে, দুটিই ঘরের মাঠে। অন্যদিকে শ্রীলঙ্কা জিতেছে ৬টি সিরিজ। দুটি সিরিজ হয়েছে ড্র।

শ্রীলঙ্কার মাটিতে ৬টি দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে বাংলাদেশ। এই মধ্যে ২০১৩ ও ২০১৭ সালে তিন ম্যাচের সিরিজ ১-১ ড্র করেছিল টাইগাররা, সিরিজের অন্য বৃষ্টির কারণে বাতিল হয়েছিল। বাকি ৪টিতে হয়েছে হোয়াইটওয়াশ।

চলতি সিরিজের আগে সর্বশেষ ২০১৯ শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। ওই সিরিজেও ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। তবে এবার হোয়াইটওয়াশের শঙ্কা নেই।

শ্রীলঙ্কার বিপক্ষে ৫০ ওভারের দ্বিপাক্ষিক সিরিজে বাংলাদেশের সুখস্মৃতি রয়েছে ২০২১ ও ২০২৪ সালের। ওই সময় ঘরের মাঠে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল বাংলাদেশ।

এখন পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে ৫৯ ম্যাচ খেলে মাত্র ১৩টি জিতেছে বাংলাদেশ। ৪৪টিতে হার ও দু’টি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়।

  • Related Posts

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    জান্নাতের বায়বীয় টিকিট বিক্রেতারা জুলাই সনদ ও গণভোটের রায় নিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কেউ এসব অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। বর্তমান সরকার জুলাই সনদের…

    Continue reading
    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। রাশিয়ায় পৌঁছে স্থানীয় সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি। আরাঘচির টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা…

    Continue reading

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ