পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করবে না ভারত: স্বাধীনতা দিবসে মোদী

ভারত কোনোভাবেই পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করবে না বলে পাকিস্তানের উদ্দেশে কঠোর বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শুক্রবার (১৫ আগস্ট) স্বাধীনতা দিবসের সকালে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মোদী বলেন, ভারতের পানি শত্রুর জমি সেচে ব্যবহার হয়েছে। অথচ আমার ভূমি শুকনা থেকেছে। এখন ভারত ও ভারতীয় কৃষকরা নিজেদের প্রাপ্য পানির অধিকার পাবে। কৃষক ও দেশের কল্যাণে আমরা সিন্ধু পানি চুক্তিতে আর সম্মত নই।

এদিকে পাকিস্তানে সেনাবাহিনীর ‘রকেট ফোর্স কমান্ড’ গঠনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানের আগ দিয়ে এমন ঘোষণা দিলেন তিনি। আধুনিক প্রযুক্তিসম্পন্ন এই ফোর্স শত্রুকে ‘সব দিক থেকে’ আঘাত হানতে সক্ষম বলে জানিয়েছেন শাহবাজ।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ঐক্য, ঈমান ও শৃঙ্খলার যে দর্শন এই জাতিকে একত্রিত করেছে, সেই চেতনা আজও পাকিস্তানের ভিত্তি। প্রধানমন্ত্রী রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট সকল পক্ষকে ‘চার্টার অব স্ট্যাবিলিটিতে’ যোগ দেওয়ার আহ্বান জানান। তাঁর ভাষায়, এটি শুধু অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য নয় বরং জাতীয় স্বার্থের মূল ভিত্তি। পাকিস্তানের ক্ষেত্রে আমরা একতাবদ্ধ থাকবো, বাকি জায়গায় মতপার্থক্য থাকতেই পারে।

৭৮তম স্বাধীনতা দিবসে জাতিকে শুভেচ্ছা জানিয়ে শাহবাজ শরিফ মুক্তিযুদ্ধের শহীদ ও দেশের প্রতিষ্ঠাতাদের ত্যাগকে স্মরণ করেন। তিনি বলেন, পাকিস্তানের জন্ম ছিল শুধু মুক্তির নয় বরং দ্বি-জাতি তত্ত্বের বিজয়ের প্রতীক। তিনি পাকিস্তানের স্থপতি মোহাম্মদ আলী জিন্নাহ, কবি আল্লামা ইকবালসহ পাকিস্তান আন্দোলনের সকল নেতাকে শ্রদ্ধা জানান।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের