পারমাণবিক উত্তেজনায় জড়াতে চায় না রাশিয়া, সতর্ক করলো ট্রাম্পকে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারমাণবিক হুমকি ও রাশিয়ার সীমানার কাছে পারমাণবিক অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েনের ঘোষণার পর নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনার পারদ চড়ছে। তবে শুরুতে কিছুটা নীরব থাকলেও এবার মস্কো আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় জানিয়েছে। তারা বলছে, এই ইস্যুতে প্রকাশ্যে কোনো বিতর্কে জড়াতে চায় না ও এ বিষয়ে সব পক্ষকে ‘অত্যন্ত সতর্ক’ আচরণের আহ্বান জানিয়েছে।

সোমবার (৪ আগস্ট) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ স্পষ্ট ভাষায় বলেন, পারমাণবিক অস্ত্র বিষয়ক আলোচনা অত্যন্ত স্পর্শকাতর। তাই সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সাবমেরিন মোতায়েন নতুন কোনো ঘটনা নয়, এগুলো আগে থেকেই নির্ধারিত ও প্রস্তুত অবস্থায় থাকে।

গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যে, তিনি দুটি মার্কিন পারমাণবিক অস্ত্রবাহী সাবমেরিন রাশিয়ার আরও কাছে মোতায়েনের নির্দেশ দিয়েছেন। এই ঘোষণার পরপরই রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভের সঙ্গে ট্রাম্পের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়।

সম্প্রতি ইউক্রেন যুদ্ধ করতে রাশিয়াকে মাত্র দুই সপ্তাহ সময় বেঁধে দিয়েছেন ট্রাম্প। এই ‘আলটিমেটাম’র প্রতিক্রিয়ায় মেদভেদেভ বলেন, এটি সরাসরি যুদ্ধের দিকে এগিয়ে যাওয়ার নামান্তর। ট্রাম্প পাল্টা জবাবে মেদভেদেভকে ‘ব্যর্থ প্রেসিডেন্ট’ বলে কটাক্ষ করেন, যিনি এখনো নিজেকে ক্ষমতায় ভাবেন।

এই বাকযুদ্ধের মধ্যেই মেদভেদেভ সোভিয়েত আমলের ‘ডেড হ্যান্ড’ প্রতিরক্ষা ব্যবস্থার কথা উল্লেখ করে হুঁশিয়ারি উচ্চারণ করেন। এই স্বয়ংক্রিয় পারমাণবিক প্রতিশোধ ব্যবস্থা প্রয়োজনে মানুষের হস্তক্ষেপ ছাড়াই হামলা চালাতে সক্ষম। ফলে দুই পক্ষের কথার লড়াই এবার বাস্তব পারমাণবিক হুমকির দিকে এগোচ্ছে কি না- তা নিয়ে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে।

তবে ক্রেমলিন এখনো পরিস্কারভাবে সংঘাতে জড়ানোর সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে। পেসকভ বলেন, আমরা এটিকে উত্তেজনা বৃদ্ধির সংকেত হিসেবে দেখছি না। কিন্তু এটি নিঃসন্দেহে একটি জটিল ও আবেগপ্রবণ ইস্যু। তাই আমরা প্রত্যাশা করি, সবাই এই বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

ট্রাম্প সম্প্রতি রাশিয়া ও তাদের জ্বালানির প্রধান গ্রাহক- ভারত, চীনসহ কয়েকটি দেশের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন। অন্যদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক বক্তব্যে বলেন, শান্তি আলোচনায় কিছু অগ্রগতি হলেও রণাঙ্গনে রাশিয়ার অবস্থান এখন আরও দৃঢ়।

এদিকে, শান্তি প্রচেষ্টার অংশ হিসেবে ট্রাম্প তার ঘনিষ্ঠ মিত্র ও বিশেষ দূত স্টিভ উইটকফকে রাশিয়ায় পাঠানোর ঘোষণা দিয়েছেন। এর আগে পুতিনের সঙ্গে উইটকফের বৈঠক হলেও তাতে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি।

ক্রেমলিন মুখপাত্র পেসকভ উইটকফের সফরকে ‘গঠনমূলক ও ফলপ্রসূ’ বলে উল্লেখ করে বলেন, আমরা তাকে মস্কোতে স্বাগত জানাই ও তার সঙ্গে সংলাপ চালিয়ে যেতে আগ্রহী।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!