পাবনায় হঠাৎ শিলাবৃষ্টি

কয়েকদিন ধরে পাবনায় মাঝারি ও মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এরই মাঝে দেখা দিলো শিলাবৃষ্টি। শনিবার (৫ এপ্রিল) পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের চর আশুতোষপুরসহ কয়েকটি গ্রামে শিলাবৃষ্টি হয়েছে। তবে এ বৃষ্টিতে দৃশ্যমান তেমন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

চাষিরা বলছেন, মাটিতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় মুকুলের পরিবর্তে কচি পাতায় ছেয়ে গেছে লিচু গাছ। আমের মুকুলও কম এসেছে। এরমধ্যে শিলাবৃষ্টি হলে শেষ আশাটুকুও বিলীন হবে তাদের।

ঈশ্বরদীর চাষি রেজাউল করিম বলেন, ‘গতবছর গাছে ৯০-৯৫ শতাংশ মুকুল ছিল। এবার ৭৫ শতাংশই নেই, আছে ২৫ শতাংশ। গাছে কোনো মুকুল নেই আছে শুধু পাতা। কয়েকটা গাছে একটা-দুইটা করে এসেছে। এগুলো এখন ছোট্ট ছোট্ট গুটিতে রূপ নিয়েছে। এরমধ্যে যদি ঝড় বা শিলাবৃষ্টি হয়, তাহলে সব ঝরে যাবে।’

সদর উপজেলার চর আশুতোষপুর গ্রামের ডাবলু বলেন, ‘এখন আমগাছে গুটি রয়েছে। বড় ধরনের ঝড় বা শিলাবৃষ্টি হলে এগুলো ঝরে যাবে। তবে আজকের বৃষ্টিতে তেমন কোনো ক্ষতি হয়নি। খুব ঘন ঘন শিলা পড়লেও ২-৩ মিনিটে থেমে গেছে।’

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ৫ এপ্রিল থেকে আগামী পাঁচ দিন পাবনায় কোনো বৃষ্টি নেই। তবে মাঝারি ও মৃদু তাপপ্রবাহ রয়েছে।

এ বিষয়ে ঈশ্বরদী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন বলেন, পাবনায় আজ মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজকের তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ৪ এপ্রিল ৩৬ ডিগ্রি ও ৩ এপ্রিল ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

বৃষ্টি প্রসঙ্গে তিনি বলেন, পূর্বাভাস অনুযায়ী পাবনায় কয়েকদিনে বৃষ্টি নেই। তবে এখন চৈত্র মাস। চৈত্র-বৈশাখ মাসে অপ্রত্যাশিতভাবেও অনেক সময় ঝড়-বৃষ্টি হতে পারে।

পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. রোকনুজ্জামান বলেন, আবহাওয়া পূর্বাভাসে যেহেতু বৃষ্টি নেই, তাই চাষিদের খুব বেশি আতঙ্কিত হওয়ার কিছু নেই।

  • Related Posts

    কলম্বিয়া ও ইন্দোনেশিয়ার পর এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভানুয়াতু

    কলম্বিয়া ও ইন্দোনেশিয়ার পর এবার দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আজ রোববার দেশটির উপকূলের কাছে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা…

    Continue reading
    হাঙ্গেরিতে বাস উল্টে নিহত ১২

    হাঙ্গেরির পূর্বাঞ্চলে মহাসড়কে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১২ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। রবিবার সকালে এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী পিটার মাগিয়ার। পুলিশ জানায়, স্থানীয় সময়…

    Continue reading

    কলম্বিয়া ও ইন্দোনেশিয়ার পর এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভানুয়াতু

    কলম্বিয়া ও ইন্দোনেশিয়ার পর এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভানুয়াতু

    হাঙ্গেরিতে বাস উল্টে নিহত ১২

    হাঙ্গেরিতে বাস উল্টে নিহত ১২

    রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৪

    রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৪

    অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে বাংলাদেশের ইতিহাস

    অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে বাংলাদেশের ইতিহাস

    ‘তেরা মেরা রিশতা ২.০’ নিয়ে ফিরলেন মুস্তফা জাহিদ

    ‘তেরা মেরা রিশতা ২.০’ নিয়ে ফিরলেন মুস্তফা জাহিদ

    চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আর কিংবদন্তি সুরকার ও সংগীতশিল্পী নকীব খানের লাইভ পরিবেশনায় মাতবে ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়া

    চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আর কিংবদন্তি সুরকার ও সংগীতশিল্পী নকীব খানের লাইভ পরিবেশনায় মাতবে ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়া

    প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

    প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

    নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘খুব শিগগিরই’ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করা হবে: ট্রাম্প

    ‘খুব শিগগিরই’ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করা হবে: ট্রাম্প

    যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু

    যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু