পাবনায় ট্রাকের ধাক্কায় মা-মেয়ে নিহত, বাবা আহত

পাবনার ফরিদপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও মেয়ে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক বাবা।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার ডেমরা চকচকিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর থানার ওসি হাসনাত জামান।

নিহতরা হলেন, চাটমোহর উপজেলার চরপাড়া গ্রামের সোহেল রানার স্ত্রী আউলিয়া খাতুন (২৫) ও তার মেয়ে সুমাইয়া (৭)। আহত সোহেল রানাকে (২৮) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে মোটরসাইকেলে সোহেল রানা তার স্ত্রী ও মেয়েকে নিয়ে চাটমোহরে নিজ বাড়িতে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে পথে ফরিদপুর উপজেলার ডেমরা চকচকিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ে নিহত হন। গুরুতর আহত অবস্থায় সোহেল রানাকে প্রথমে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ব্যাপারে ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান বলেন, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক রয়েছে। তবে ঘটনার সময় চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের