পাথর নিক্ষেপে চালক আহত, দেড়ঘণ্টা পর ছাড়লো ট্রেন

ময়মনসিংহের গৌরীপুরে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেসে পাথর নিক্ষেপে চালক আহত হওয়ার পর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। দেড় ঘণ্টা পর ট্রেনটি ছেড়ে গেলে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে আসে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দিনগত রাত পৌনে ১টার দিকে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে গেছে বলে জানিয়েছেন গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল কালাম।

তিনি বলেন, দুর্বৃত্তের ছোড়া পাথরের আঘাতে ট্রেনের চালক হাফিজুর রহমান আহত হন। এমতাবস্থায় ট্রেনটি বন্ধ করে চালককে চিকিৎসা দেওয়া হয়। পরে ময়মনসিংহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা আরেকজন চালককে পাঠালে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়।

আবুল কালাম বলেন, আহত চালককে স্থানীয় ফার্মেসিতে চিকিৎসা দেওয়া হয়। পাথর নিক্ষেপে জড়িতদের আইনের আওতায় আনতে চেষ্টা চলছে।

এর আগে রাত ১১টার দিকে জেলার গৌরীপুর স্টেশন থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। ট্রেনটি স্টেশন এলাকা পার হওয়ার মাত্র ৫ মিনিটের মধ্যেই দুর্বৃত্তরা ট্রেনে পাথর নিক্ষেপ করে। এতে একটি পাথর চালক হাফিজুর রহমানের ঠোঁটে লাগে। এসময় আহত অবস্থায় ঠোঁট দিয়ে রক্ত ঝরতে থাকলে চালক ট্রেন থামাতে বাধ্য হন। ট্রেন পেছনে ফিরিয়ে এনে গৌরীপুর স্টেশনে রাখা হয়। বিকল্প লাইন থাকায় এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। তবে দীর্ঘক্ষণ ট্রেন বন্ধ থাকায় যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

  • Related Posts

    শ্রমবাজার খুলে দিয়ে আরও বাংলাদেশি কর্মী নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য যত দ্রুত সম্ভব খুলে দেওয়ার পাশাপাশি আরও বেশি কর্মী নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২২ জুন) পুত্রাজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত…

    Continue reading
    পদত্যাগের চাপে রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় ব্রিটিশ প্রধানমন্ত্রী

    ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় আছেন। কারণ পদত্যাগের ঘোষণা দেওয়ার জন্য তার ওপর ক্রমশ চাপ বাড়ছে। তার মন্ত্রিসভার সহযোগী পিটার কাইল বলেছেন, গত সপ্তাহে অ্যান্ডি…

    Continue reading

    শ্রমবাজার খুলে দিয়ে আরও বাংলাদেশি কর্মী নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    শ্রমবাজার খুলে দিয়ে আরও বাংলাদেশি কর্মী নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    পদত্যাগের চাপে রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় ব্রিটিশ প্রধানমন্ত্রী

    পদত্যাগের চাপে রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় ব্রিটিশ প্রধানমন্ত্রী

    ইরানে আরও কঠোর হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে আরও কঠোর হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ফিলিপাইনে স্কুলে গোলাগুলি, হতাহত ৮

    ফিলিপাইনে স্কুলে গোলাগুলি, হতাহত ৮

    সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কবার্তা

    সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কবার্তা

    সৌদি আরবকে উড়িয়ে গ্রুপের শীর্ষে স্পেন

    সৌদি আরবকে উড়িয়ে গ্রুপের শীর্ষে স্পেন

    রণবীর-আলিয়ার ছবির সেটে এক জনের মৃত্যু, ক্ষতিপূরণ দাবি

    রণবীর-আলিয়ার ছবির সেটে এক জনের মৃত্যু, ক্ষতিপূরণ দাবি

    মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের বৈধকরণে প্রধানমন্ত্রীর আহ্বান

    মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের বৈধকরণে প্রধানমন্ত্রীর আহ্বান

    আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

    আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

    হরমুজে ইরান টোল বসাবে না, যুক্তরাষ্ট্র বসাতে পারে: ট্রাম্প

    হরমুজে ইরান টোল বসাবে না, যুক্তরাষ্ট্র বসাতে পারে: ট্রাম্প