পাকিস্তান উচ্চগতির ক্ষেপণাস্ত্র ছুড়েছে, দাবি ভারতের

ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি জানিয়েছেন, পাকিস্তান ভারতের বিমানঘাঁটিগুলো লক্ষ্য করে উচ্চগতির ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

পাকিস্তানের তিনটি সামরিক বিমানঘাঁটিতে ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, পাকিস্তান এমন অভিযোগ তোলার কয়েক ঘণ্টার মধ্যেই ভারতের বিমানঘাঁটিতে হামলার খবর এলো।

এর আগে পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ বলেছেন, তাদের তিনটি সামরিক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ভারত। যদিও ভারত এই দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি।

লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ভারতকে সতর্ক করে বলেছেন যে ভারতের উচিত পাকিস্তানের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করা।

তিনি দাবি করেন যে পাকিস্তান সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভারতের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। তিনি বলেন যে তার দেশ সম্পূর্ণ প্রস্তুত।

এদিকে পাকিস্তানের হামলায় ভারতশাসিত কাশ্মীরের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার রাজ কুমার থাপ্পা নিহত হয়েছেন বলে জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে তিনি এ তথ্য দিয়ে শোক ও দু:খ প্রকাশ করেছেন।

  • Related Posts

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। এক জীবনে অনেক গুরুর কাছ থেকে নিয়েছেন নানামুখী শিক্ষা। তার অভিনয়েরও গুরু আছেন। তিনি হলেন বরেণ্য অভিনেতা, নাট্যকার ও পরিচালক মামুনুর রশীদ। তার প্রতি গভীর শ্রদ্ধা…

    Continue reading
    আসামের বন্যার্তদের পাশে সালমান খান-আলিয়া ভাট

    ভারতের আসামে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত লাখো মানুষ। বানভাসী সেইসব মানুষের পাশে দাঁড়িয়েছেন বলিউড তারকা সালমান খান ও আলিয়া ভাট। সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতা তৈরি থেকে শুরু করে ত্রাণ সহায়তা- দুজনই নিজ…

    Continue reading

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    আসামের বন্যার্তদের পাশে সালমান খান-আলিয়া ভাট

    আসামের বন্যার্তদের পাশে সালমান খান-আলিয়া ভাট

    বাংলাদেশি শ্রমিকদের কল্যাণ নিশ্চিতে একযোগে কাজ করবে দু’দেশ

    বাংলাদেশি শ্রমিকদের কল্যাণ নিশ্চিতে একযোগে কাজ করবে দু’দেশ

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০