পাকিস্তান-আফগানিস্তান সংঘাত শিগগির সমাধান করবো: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি পাকিস্তান ও আফগানিস্তানের চলমান সংঘাত খুব দ্রুত সমাধান করবেন। মালয়েশিয়ায় অনুষ্ঠিত আসিয়ান সম্মেলনের সাইডলাইনে রোববার (২৬ অক্টোবর ২০২৫) এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, পাকিস্তানের ফিল্ড মার্শাল (জেনারেল আসিম মুনির) এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দারুণ মানুষ। আমি জানি, আমরা এটা খুব দ্রুত সমাধান করবো। সংঘাতটি কয়েক দিন আগে শুরু হয়েছে।

সম্প্রতি পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তীব্র লড়াই ছড়িয়ে পড়ার পর ট্রাম্প জানিয়েছেন, তিনি শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়ায় সহায়তা করতে আগ্রহী, যদিও সে সময় তিনি হামাস ও ইসরায়েলের মধ্যে জিম্মি বিনিময় প্রক্রিয়া তত্ত্বাবধান করছিলেন।

তিনি বলেন, আমি বলেছিলাম, আমাকে একটু অপেক্ষা করতে হবে। আমি অন্য একটি কাজ করছি। কারণ আমি যুদ্ধ থামাতে পারি, আমি শান্তি স্থাপনেও দক্ষ।

এদিকে, সংঘাত নিরসনে পাকিস্তান ও আফগানিস্তান দ্বিতীয় দফা আলোচনা করেছে তুরস্কের ইস্তাম্বুলে, যেখানে সীমান্তে সন্ত্রাসী চলাচল রোধে যৌথ তদারকি কাঠামো গঠনের বিষয়টি আলোচিত হয়।

তবে পাকিস্তান সতর্ক করেছে, আলোচনা ব্যর্থ হলে যুদ্ধই হতে পারে চূড়ান্ত বিকল্প।

এই মাসের শুরুতে সংঘর্ষে ডজনখানেক সেনা, বেসামরিক নাগরিক নিহত হয়। ফলে যুদ্ধাবস্থার মতো পরিস্থিতি তৈরি হয়। পরে ১৯ অক্টোবর কাতার ও তুরস্কের মধ্যস্থতায় দোহায় আলোচনার মাধ্যমে সাময়িক শান্তি পুনঃপ্রতিষ্ঠিত হয়।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা আসিফ সতর্ক করে বলেন, যদি আলোচনা ব্যর্থ হয়, তবে আফগান তালেবানের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধের সম্ভাবনা রয়েছে। তিনি আরও জানান, আলোচনার ফল আজ অথবা আগামীকাল জানা যাবে।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর