পাকিস্তানে স্বাধীনতা দিবস উদযাপনে ফাঁকা গুলি, আহত ৯৫

পাকিস্তানে স্বাধীনতা দিবস উদযাপনে আকাশের দিকে ফাঁকা গুলি ছোড়ার ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৯৫ জন। হাসপাতাল কর্মকর্তাদের সূত্রে বুধবার (১৪ আগস্ট) এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।

দক্ষিণ এশীয় দেশটিতে স্বাধীনতা দিবস এবং নববর্ষের প্রাক্কালে শূন্যে গুলি চালানো একটি নিয়মিত ঘটনা। এতে প্রায়শই ডজন ডজন মানুষ আহত হওয়ার খবর পাওয়া যায়। যদিও অতীতে এ ধরনের উদযাপন নিষিদ্ধ করেছিল পাকিস্তানি সরকার।

পুলিশ সার্জন ডা. সুমাইয়া সৈয়দের জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, ফাঁকা গুলিতে আহত অন্তত ৯৫ জন করাচির তিনটি বড় হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে আব্বাসী শহীদ হাসপাতালে ২৫ জন পুরুষ এবং নয়জন নারী আহত অবস্থায় ভর্তি হন, যাদের বয়স ছয় থেকে ৬৫ বছরের মধ্যে।

এছাড়া, শহীদ মোহতারমা বেনজির ভুট্টো (এসএমবিবি) ট্রমা সেন্টারে চিকিৎসা নিচ্ছেন আহত ২২ জন। তাদের বয়স ছয় থেকে ৫৫ বছরের মধ্যে।

ডা. সুমাইয়া জানিয়েছেন, এসএমবিবি ট্রমা সেন্টারে চিকিৎসাধীন একজনের অবস্থা গুরুতর। তিনি আরও নিশ্চিত করেছেন, এই ঘটনায় একটি শিশু মারা গেছে।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, এ মামলায় সন্দেহভাজন একজনকে গ্রেফতার করা হয়েছে।

  • Related Posts

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও আস্থার ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সব সময় দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব…

    Continue reading
    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরান আবারও ইসরায়েল লক্ষ্য করে মিসাইল ছুড়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। শুক্রবার (৬ মার্চ) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে এই হামলা চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ইরান…

    Continue reading

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    কায়রোর মুইজ স্ট্রিটে রমজানের রাত যেন প্রাণবন্ত মিলনমেলা

    কায়রোর মুইজ স্ট্রিটে রমজানের রাত যেন প্রাণবন্ত মিলনমেলা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি