পাকিস্তানে বৃষ্টি-বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৯৯

পাকিস্তানে চলতি মৌসুমি বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে ২৯৯ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে ১৪০ জনই শিশু বলে জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ)।

রোববার (৩ আগস্ট) রাষ্ট্রায়ত্ত টিভি পিটিভি নিউজে প্রকাশিত প্রতিবেদনে এনডিএমএ জানায়, জুনের শেষ সপ্তাহ থেকে বৃষ্টিজনিত দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৭১৫ জন।

নিহতদের মধ্যে ১০২ জন পুরুষ এবং ৫৭ জন নারী। আহতদের মধ্যে ২৩৯ শিশু, ২০৪ নারী এবং ২৭২ পুরুষ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এনডিএমএর তথ্যমতে, গত এক মাসের দুর্যোগে ১ হাজার ৬৭৬টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ৫৬২টি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। প্রাণ হারিয়েছে ৪২৮টি গবাদিপশু। এছাড়া ২ হাজার ৮৮০ জনকে উদ্ধার ও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৪ থেকে ৭ আগস্ট পর্যন্ত দেশটির উত্তরাঞ্চলে বৃষ্টি ও বজ্রঝড়সহ ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।

এই সময়ের মধ্যে খাইবার পাখতুনখাওয়া, পাঞ্জাব ও ইসলামাবাদে বৃষ্টি হতে পারে। গিলগিত-বালতিস্তানে বৃষ্টিপাত শুরু হতে পারে ৫ আগস্ট থেকে। বেলুচিস্তানে তাপমাত্রা তুলনামূলক বেশি থাকবে, তবে ৬ আগস্ট পূর্ব ও দক্ষিণাঞ্চলে বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। সিন্ধু প্রদেশে থাকবে গরম ও আর্দ্র আবহাওয়া, তবে উপকূলীয় এলাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

প্রতিবছর জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে দক্ষিণ এশিয়ায় মৌসুমি বৃষ্টি হলেও অপর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থা ও ঘনবসতিপূর্ণ অঞ্চলগুলোতে এ বৃষ্টি ধ্বংসাত্মক পরিণতি ডেকে আনে। চলতি বছরের বর্ষা মৌসুমে পাকিস্তানে প্রাণহানির সংখ্যা ৩০০-এর কাছাকাছি পৌঁছে যাওয়ায় দুর্যোগ মোকাবেলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজনীয়তা আবারও সামনে এসেছে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!