পাকিস্তানে ট্রেনে হামলা রক্তক্ষয়ী সংঘর্ষে তিন শতাধিক জিম্মি মুক্ত, ৩৩ হামলাকারীসহ নিহত ৫৮

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে জঙ্গিদের দখলে থাকা একটি যাত্রীবাহী ট্রেন থেকে তিন শতাধিক জিম্মিকে মুক্ত করা হয়েছে এবং হামলাকারীসহ মোট ৫৮ জন নিহত হয়েছে। ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক বাহিনীর অভিযানে ৩৩ সন্ত্রাসীর সবাই নিহত হয়েছে। এছাড়া ট্রেনের ২১ যাত্রী এবং নিরাপত্তা বাহিনীর ৪ সদস্যও প্রাণ হারিয়েছেন। 

বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, বেলুচিস্তানে জাফর এক্সপ্রেস ট্রেনের অভিযান সম্পন্ন হয়েছে। তিনি আরও বলেন, হামলাকারী সবাই এই অভিযানে নিহত হয়েছে।

নিষিদ্ধ ঘোষিত বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) ওই হামলার দায় স্বীকার করেছে এবং দাবি করেছে যে তারা বিপুল সংখ্যক মানুষকে জিম্মি করেছে। অভিযান শুরুর আগেই বিএলএ ২১ জন বেসামরিক জিম্মি ও চারজন সামরিক সদস্যকে হত্যা করেছে বলে সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন। আসন্ন যে কোনো ধরনের হুমকি মোকাবিলায় সেনাবাহিনী এখনও ওই এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে।

পাকিস্তানি কর্তৃপক্ষ এবং যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ কয়েকটি পশ্চিমা দেশ বিএলএকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। বিএলএ হলো বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে একটি যারা বেলুচিস্তানের জন্য অধিকতর স্বায়ত্তশাসন নয়তো সম্পূর্ণ স্বাধীনতা দাবি করে আসছে।

সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, হামলার সময় ট্রেনটিতে ৪৪০ জন যাত্রী ছিলেন। নিরাপত্তা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এক প্রতিবেদনে বলা হয়েছে, কিছু জঙ্গি হয়তো ট্রেন থেকে নেমে বেশ কয়েকজন যাত্রীকে তাদের সঙ্গে করে পার্শ্ববর্তী পাহাড়ি অঞ্চলে নিয়ে গেছে।

হামলার সময় যারা পালিয়ে গিয়ে আশেপাশের এলাকায় আশ্রয় নিয়েছেন তাদের খুঁজে বের করার জন্য সেনাবাহিনী কাজ করছে। কতজন যাত্রী নিখোঁজ রয়েছে তা এখনও স্পষ্ট নয়।

কর্মকর্তারা জানিয়েছেন, ট্রেনে থাকা অন্তত ১০০ জন নিরাপত্তা বাহিনীর সদস্য ছিলেন। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ৪৮ ঘন্টার মধ্যে কর্তৃপক্ষ যদি বেলুচিস্তানের রাজনৈতিক বন্দিদের মুক্তি না দেয় তবে জঙ্গিরা জিম্মিদের হত্যা করার হুমকি দিয়েছিল।

বেলুচিস্তানের দুর্গম অঞ্চলে স্থানীয় সময় মঙ্গলবার জাফর এক্সপ্রেসে হামলা চালানো হয়। সে সময় ট্রেনের চার শতাধিক যাত্রীকে জিম্মি করা হয়। কোয়েটা থেকে পেশোয়ারের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যাত্রীবাহী ট্রেনে নজিরবিহীন এই হামলার ঘটনা ঘটে।

নিরাপত্তা সূত্রের খবর অনুযায়ী, ট্রেনের নয়টি বগিতে ৪০০ জনেরও বেশি যাত্রী নিয়ে কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়ার পেশোয়ারের দিকে যাচ্ছিল। তখনই এ হামলার ঘটনা ঘটে।

পাকিস্তানে ট্রেনে এ ধরনের বড় সন্ত্রাসী হামলার ঘটনা এটাই প্রথম। এর আগে কখনো পুরো ট্রেনে হামলা চালিয়ে যাত্রীদের জিম্মি করা বা আক্রমণের ঘটনা ঘটেনি।

রেলওয়ে কর্মকর্তারা ডনকে জানিয়েছেন, পেশোয়ারের উদ্দেশে স্থানীয় সময় সকাল ৯টায় কোয়েটা থেকে ছেড়ে যায়। ওই সময় ট্রেনের নয়টি বগিতে ৪৫০ জন যাত্রী ছিল। স্থানীয় সময় দুপুর ১টার দিকে তারা খবর পায় যে, মুশকাফের কাছে অবস্থিত ৮ নম্বর রেলওয়ে টানেলের কাছে পানীর এবং পেশি রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী স্থানে ট্রেনটি হামলার শিকার হয়।

  • Related Posts

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আজ রোববার (৮ মার্চ) পর্যন্ত ৩২০টি ফ্লাইট বাতিল করেছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮…

    Continue reading
    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করেছিলেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সেই ভিত্তিকে আরও…

    Continue reading

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প