পাকিস্তানে অতর্কিত হামলায় ১৮ সেনা নিহত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে অতর্কিত হামলায় আধাসামরিক বাহিনীর ১৮ সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও তিনজন।

হামলার দায় এখন পর্যন্ত স্বীকার করেনি কোনো সংগঠন।  

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) – এর বরাতে শনিবার (১ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছে।  

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘মানগোচার শহরের কাছে রাস্তা বন্ধ করে নিরস্ত্র ফ্রন্টিয়ার কর্পসের সেনাদের বহনকারী গাড়িতে ৭০ থেকে ৮০ জন সশস্ত্র সন্ত্রাসী হামলা চালায়। এ হামলায় গাড়িতে থাকা ১৭ জন এবং তাদের বাঁচাতে যাওয়া আরেক সেনা প্রাণ হারান। আহত তিন জনের অবস্থা গুরুতর। এছাড়া দুজন ভাগ্যক্রমে সেখান থেকে সরে যেতে সমর্থ হন।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বলছে, হামলায় ১৮ সেনার মৃত্যুর খবরের পর বেলুচিস্তানে অভিযান চালিয়ে ২৩ সশস্ত্র সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে।

বেলুচিস্তানে এসব হামলা মূলত চালায় বিএলএ নামের একটি সশস্ত্র গোষ্ঠী। গত নভেম্বরে কোয়েটার রেলস্টেশনে বিএলএ গোষ্ঠীর হামলায় ২৬ জন নিহত হন। যার মধ্যে ১৪ সেনাসদস্য ছিলেন।

আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী বেলুচিস্তান পাকিস্তানের কাছ থেকে আলাদা হয়ে যেতে চায়। তবে প্রাকৃতিক সম্পদে ভরপুর এই প্রদেশকে কোনোভাবেই স্বাধীনতা দেওয়ার পক্ষে নয় পাকিস্তান সরকার। আর সেই কারণেই বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী সংগঠন তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

বেলুচিস্তান ছাড়াও খাইবার পাখতুনখাওয়াতেও সশস্ত্র সন্ত্রাসীদের হামলার মুখে পড়ে পাকিস্তানি বাহিনী। সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, শুধুমাত্র ২০২৪ সালে ৩৮৩ সেনা ও ৯২৫ সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছে।

  • Related Posts

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    রাজধানীর মিরপুরে আগুন লাগা বহুতল বাণিজ্যিক ভবনের ছাদে এখনো কয়েকজন আটকে আছেন। ফায়ার সার্ভিসের টিটিএল ব্যবহার করে তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সোমবার (৯ মার্চ) দুপুর ২টা ৪৭ মিনিটে ফায়ার…

    Continue reading
    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের ৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর…

    Continue reading

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি