পাকিস্তানের বেলুচিস্তানকে আলাদা দেশ বলায় সমালোচনার মুখে সালমান

বলিউড সুপারস্টার সালমান খান আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে। এবার সৌদি আরবের রিয়াধে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মুখ ফসকেই বেলুচিস্তান ও পাকিস্তানকে আলাদা দেশ হিসেবে উল্লেখ করেন এই তারকা। মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি, আর নেটদুনিয়ায় শুরু হয় তুমুল আলোচনা-সমালোচনা।

ভিডিওতে দেখা যায়, ভারতীয় সিনেমার আন্তর্জাতিক বাজার নিয়ে কথা বলছিলেন সালমান। সেই সময় তিনি বলেন, ‘সৌদি আরবে যদি হিন্দি সিনেমা মুক্তি পায়, তা হলে নিশ্চিতভাবে সফল হবে। কারণ এখানে বিভিন্ন দেশের মানুষ কাজ করেন—পাকিস্তান, বেলুচিস্তান, আফগানিস্তান থেকেও অনেকে আছেন।’

এই এক মন্তব্যেই আগুন লেগে যায় সোশ্যাল মিডিয়ায়। পাকিস্তানের নেটিজেনদের একাংশ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বেলুচিস্তান পাকিস্তানের অংশ, আলাদা দেশ নয়।’ অন্যদিকে কেউ কেউ মনে করছেন, হয়তো সালমান ভুলবশত এমনটি বলেছেন। তবে আবার কেউ কেউ বলছেন—ভাইজান হয়তো ইচ্ছাকৃতভাবেই বলেছেন, কোনো নতুন সিনেমা বা বক্তব্যের ইঙ্গিত দিতে।

সোশ্যাল মিডিয়ায় বিষয়টি ছড়িয়ে পড়তে সময় লাগেনি। কেউ সালমানের রাজনৈতিক সচেতনতা নিয়ে প্রশ্ন তুলেছেন, কেউ আবার তাকে সমর্থনও করেছেন। এক নেটিজেন লিখেছেন, ‘সালমান যা বলেছেন, তা ইতিহাসের অংশ। বেলুচিস্তান আসলেই স্বাধীনতার জন্য লড়েছে।’

তবে বিতর্ক যতই বাড়ুক, সালমান এখনো এ বিষয়ে মুখ খোলেননি। সৌদি অনুষ্ঠানের পর থেকে এ নিয়ে কোনো প্রতিক্রিয়া দেননি তিনি।

বেলুচিস্তান ২২৭ দিন স্বাধীন থাকার পর পাকিস্তানে যুক্ত হয়। সেই ইতিহাস আজও সেখানে বিতর্কিত এবং সংবেদনশীল এক অধ্যায়। তাই সালমানের মন্তব্য নিয়ে এতটা প্রতিক্রিয়া তৈরি হওয়াটাই স্বাভাবিক বলে মনে করছেন বিশ্লেষকরা।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স