পাকিস্তানকে হোয়াইটওয়াশের লজ্জা দিয়েই ছাড়লো নিউজিল্যান্ড

তিন ম্যাচে দ্বিতীয় ফিফটি করলেন বাবর আজম। কিন্তু দলকে বাঁচাতে পারলেন না হোয়াইটওয়াশের লজ্জা থেকে। মাউন্ট মুঙ্গানুইতে কার্টেল ওভারের তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে ৪৩ রানে হেরেছে মোহাম্মদ রিজওয়ানের দল।

ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। এর আগে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও ৪-১ ব্যবধানে হেরেছিল সফরকারিরা।

ভেজা আউটফিল্ডের কারণে দেরিতে শুরু হওয়া তৃতীয় ওয়ানডেটি পরিণত হয়েছিল ৪২ ওভারের ম্যাচে। টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। ওপেনার রাইস মারিউ আর অধিনায়ক মাইকেল ব্রেসওয়েলের হাফসেঞ্চুরিতে ভর করে ৮ উইকেটে ২৬৪ রানের সংগ্রহ দাঁড় করায় স্বাগতিকরা।

মারিউ ৬১ বলে ৬ চার আর ২ ছক্কায় ৫৮ আর ব্রেসওয়েল ৪০ বলে ১ চার আর ৬ ছক্কায় করেন ৫৯ রান। এছাড়া হেনরি নিকোলস ৩১, ড্যারিল মিচেল ৪৩ আর টিম সেইফার্ট করেন ২৬ রান।

পাকিস্তানের আকিফ জাভেদ ৬২ রানে শিকার করেন ৪টি উইকেট। ৫৪ রানে ২ উইকেট পান নাসিম শাহ।

জবাবে ৪০ ওভারে ২২১ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। অথচ বাবর আজমের ফিফটিতে একটা সময় ২ উইকেটে ১০৮ রান ছিল পাকিস্তানের। বাবর ৫৮ বলে ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় ৫০ করে আউট হন। এরপর মোহাম্মদ রিজওয়ান মারকুটে হওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু ৩২ বলে ৩৭ রানে থামে তার ইনিংস।

৪ উইকেটে ১৬৯ থেকে ২২১ রানে অলআউট। ৫২ রানে শেষ ৬ উইকেট হারিয়েছে পাকিস্তান। তৈয়ব তাহির শেষদিকে পরাজয়ের ব্যবধান কমানোর চেষ্টা করেছেন। ৩১ বলে ৩৩ করে শেষ ব্যাটার হিসেবে আউট হন তিনি। ওপেনিংয়ে নেমে ১ রানে রিটায়ার্ড হার্ট হওয়া ইমাম উল হক আর নামতে পারেননি।

নিউজিল্যান্ডের বেন সিয়ার্স ৩৪ রানে শিকার করেন ৫টি উইকেট।

  • Related Posts

    ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ৫১, ঘরছাড়া ৫ হাজার

    ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে শক্তিশালী ৭.৭ মাত্রার ভূমিকম্পের আঘাতে অন্তত ৫১ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১১৩ জন। ভূমিকম্পের পর ভূমিধস ও সড়ক ধসে বিভিন্ন এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বার্তা…

    Continue reading
    কলম্বিয়া ও ইন্দোনেশিয়ার পর এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভানুয়াতু

    কলম্বিয়া ও ইন্দোনেশিয়ার পর এবার দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আজ রোববার দেশটির উপকূলের কাছে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা…

    Continue reading

    ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ৫১, ঘরছাড়া ৫ হাজার

    ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ৫১, ঘরছাড়া ৫ হাজার

    কলম্বিয়া ও ইন্দোনেশিয়ার পর এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভানুয়াতু

    কলম্বিয়া ও ইন্দোনেশিয়ার পর এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভানুয়াতু

    হাঙ্গেরিতে বাস উল্টে নিহত ১২

    হাঙ্গেরিতে বাস উল্টে নিহত ১২

    রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৪

    রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৪

    অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে বাংলাদেশের ইতিহাস

    অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে বাংলাদেশের ইতিহাস

    ‘তেরা মেরা রিশতা ২.০’ নিয়ে ফিরলেন মুস্তফা জাহিদ

    ‘তেরা মেরা রিশতা ২.০’ নিয়ে ফিরলেন মুস্তফা জাহিদ

    চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আর কিংবদন্তি সুরকার ও সংগীতশিল্পী নকীব খানের লাইভ পরিবেশনায় মাতবে ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়া

    চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আর কিংবদন্তি সুরকার ও সংগীতশিল্পী নকীব খানের লাইভ পরিবেশনায় মাতবে ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়া

    প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

    প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

    নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘খুব শিগগিরই’ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করা হবে: ট্রাম্প

    ‘খুব শিগগিরই’ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করা হবে: ট্রাম্প