পাকিস্তানকে বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজ দক্ষিণ আফ্রিকার

কেপটাউনে অনেক চেষ্টা করেও টেস্ট বাঁচাতে পারলো না পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যেতে হলো ১০ উইকেটের বিশাল ব্যবধানে। জয়ের জন্য মাত্র ৫৮ রানের লক্ষ্য পেয়েছিলো প্রোটিয়ারা। ডেভিড বেডিংহ্যাম ও এইডেন মারক্রাম মিলে কোনো উইকেট না হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায়।

প্রথম ইনিংসেই বিশাল ব্যবধানে পিছিয়ে পড়েছিলো পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার করা ৬১৫ রানের বিশাল স্কোরের পরিবর্তে পাকিস্তান অলআউট হয়ে যায় ১৯৪ রানে। দ্বিতীয় ইনিংসে ৪৭৮ রান সংগ্রহ করে শান মাসুদের দল।

ফলে মাত্র ৫৭ রানের লিড দাঁড়ায় পাকিস্তানিদের। যা ডেভিড বেডিংহ্যাম ৩০ বলে ৪৭ এবং এইডেন মারক্রাম ১৩ বলে ১৪ রান করে পাড়ি দেন মাত্র ৭.১ ওভারে। এই জয়ে ২ ম্যাচের টেস্ট সিরিজ দক্ষিণ আফ্রিকা জিতলো ২-০ ব্যবধানে।

প্রথম ইনিংসেই ৪২১ রান পিছিয়ে পড়ে বাবর আজমরা। যার ফলে ফলোঅন করানো হয় পাকিস্তানকে। ৪২১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে করতে নেমেই ঘুরে দাঁড়ায় পাকিস্তানিরা। অধিনায়ক শান মাসুদ এবং বাবর আজম মিলে গড়ে তোলেন ২০৫ রানের বিশাল জুটি।

বাবর আজম ৮১ রান করে আউট হয়ে গেলেও সেঞ্চুরি করেন শান মাসুদ। ১৪৫ রানে আউট হন তিনি। ২৫১ বলে ১৭ বাউন্ডারিতে এই রান করেন তিনি। খুররাম শেহজাদ করেন ১৮ রান। ৪২ বলে ২৮ রান করেন কামরান গুলাম। ৫১ বলে ২৩ রান করেন সউদ শাকিল।

মোহাম্মদ রিজওয়ান করেন ৭৫ বলে ৪১ রান। সালমান আগা ৪৮ রানে, আমির জামাল ৩৪ রানে আউট হন। মির হামজা করেন ১৬ রান। তিনি আউট হওয়ার পরই শেষ হয় পাকিস্তানের প্রতিরোধ।

দক্ষিণ আফ্রিকার হয়ে ৩ উইকেট নেন কাগিসো রাবাদা, ২ উইকেট নেন মার্কো ইয়ানসেন, ৩ উইকেট নেন কেশভ মাহারাজ, ১ উইকেট নেন কিউয়েনা মাপাকা।

  • Related Posts

    প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

    শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট এই প্রত্যাশার কথা জানান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব…

    Continue reading
    আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী

    বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে আনেনি, সংসদীয় গণতন্ত্রও এ দলের হাত ধরে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন। তিনি বলেন, ‘আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে। তবে আমরা…

    Continue reading

    প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

    প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

    আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী

    আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী

    ইরানের ওপর কঠোর আঘাত হানা হবে: ট্রাম্পের নতুন হুমকি

    ইরানের ওপর কঠোর আঘাত হানা হবে: ট্রাম্পের নতুন হুমকি

    ইউক্রেন যুদ্ধে জয়ী হচ্ছে রাশিয়া : পুতিন

    ইউক্রেন যুদ্ধে জয়ী হচ্ছে রাশিয়া : পুতিন

    নেপালে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১১২৭

    নেপালে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১১২৭

    লঘুচাপে উত্তাল সাগর, চলছে ৩ নম্বর সতর্কসংকেত

    লঘুচাপে উত্তাল সাগর, চলছে ৩ নম্বর সতর্কসংকেত

    প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর

    প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর

    অপরাধ ও আইনি দ্বন্দ্ব নিয়ে কারিনা-পৃথ্বীরাজের ‘দায়রা’

    অপরাধ ও আইনি দ্বন্দ্ব নিয়ে কারিনা-পৃথ্বীরাজের ‘দায়রা’

    নিউইয়র্কে বাংলাদেশিসহ দুটি প্রাণঘাতী হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত ঘাতক জেসুস অ্যাকোস্টা গ্রেপ্তার

    নিউইয়র্কে বাংলাদেশিসহ দুটি প্রাণঘাতী হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত ঘাতক জেসুস অ্যাকোস্টা গ্রেপ্তার

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা