পাঁচ দিন পর ফিরলেন অভিনেতা সাইফ আলী খান

গত বুধবার গভীর রাতে নিজের বাড়িতেই দুষ্কৃতকারীর হামলার শিকার হন বলিউড তারকা সাইফ আলী খান। এরপর গত বৃহস্পতিবার ভোরে তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। অস্ত্রোপচারের পর অভিনেতা হাসাপাতালেই ছিলেন। গতকাল ছাড়া পাওয়ার কথা থাকলেও হয়নি। অবশেষে পাঁচ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন অভিনেতা। বার্তা সংস্থা এএনআই সাইফের বাড়ি ফেরার বেশ কয়েকটি স্থিরচিত্র প্রকাশ করেছে।

আজ মঙ্গলবার বিকেলে নিজের বাড়ি ফিরেছেন সাইফ আলী খান। পরনে সাদা শার্ট, জিন্‌স। বাঁ হাতের কবজিতে বাধা ব্যান্ডেজ। ছোট করে ছাঁটা চুল, পরিষ্কার কামানো দাড়ি। একেবারে সোজা হেঁটে বাড়িতে ঢুকলেন অভিনেতা। হাসিমুখে হাত নাড়লেন আলোকচিত্রীদের উদ্দেশে।

আজ বেলা দুইটার পর সাইফকে দেখা যায় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালের বাইরে। কড়া নিরাপত্তার মধ্যে অভিনেতাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যান পরিবারের সদস্যেরা।

গাড়িতে চালকের পাশের আসনে বসেই বের হন সাইফ। অভিনেতাকে ধরতে তাঁর পিছু নেন সাংবাদিকেরা। তবে গতি বাড়িয়ে বেরিয়ে যায় তাঁর গাড়ি। হাসপাতাল থেকে সোজা নিজের বাড়িতেই ঢোকেন অভিনেতা।

প্রাথমিকভাবে বলা হয়েছিল, সৎগুরু শরণ আবাসনে না গিয়ে সাইফ যাবেন পাশের একটি আবাসনে। যেখানে ২০২১ সালের আগে থাকতেন তিনি। কিন্তু এদিন তাঁর গাড়ি গিয়ে ঢোকে বর্তমান ঠিকানায়।

ততক্ষণে বাড়ির সামনে কড়া পুলিশি নিরাপত্তা। আবাসনের মূল ফটকের বাইরে দাঁড়িয়ে থাকা আলোকচিত্রীদের দিকে হাত নাড়ান। বুড়ো আঙুল তুলে বুঝিয়ে দেন, তিনি পুরোপুরি সুস্থ।

সাইফকে হাসপাতাল নিয়ে যেতে এসেছিলেন স্ত্রী কারিনা কাপুর ও মা শর্মিলা ঠাকুর। হাসপাতাল থেকে বেরিয়ে কারিনা অবশ্য অন্য গাড়িতে বাড়ি ফেরেন।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের